bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪২০; ২০ মে ২০১৩;
 
টঙ্গীতে বাস চুরির অভিযোগে গ্রেপ্তার ৫
টঙ্গীতে বাস চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

জেলা সংবাদদাতা: (গাজীপুর, ২১ জুন)- গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে মিনিবাস চুরির অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ঢাকার খিলগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর মিনিবাসটি উদ্ধার করা হয়। বুধবার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয় বলে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তার হয়েছেন মিনিবাসের চালক ইব্রাহীম হোসেন (২৯), সহকারী জনি (২১), সহকারী কাউসার (২২), গ্যারেজ মিস্ত্রি সাগর (২১) ও সবুজ (২৫)।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোল্লা শোয়েব আলী সাংবাদিকদের বলেন, গত ৬ জুন টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে চালক মিনিবাসটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় বাসটির মালিক হেদায়েতুল ইসলাম তালুকদার ৭ জুন টঙ্গী থানায় চালক ইব্রাহীমসহ তিন জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে একটি মামলা করেন।

গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ১টায় খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়, বলেন এই পুলিশ কর্মকর্তা।



বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_০৯৩৮ ঘ.

 

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.