bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
পাবনায় ২ চরমপন্থী সদস্য আটক
পাবনায় ২ চরমপন্থী সদস্য আটক

জেলা সংবাদদাতা: (পাবনা, ০৮ আগস্ট)- পাবনা ডিবি পুলিশ জেলার আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ি গ্রামে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই চরমপন্থী দলের সদস্যকে আটক করেছে।

 

আটককৃতরা হলেন- উপজেলার পাটেশ্বর গ্রামের সোবাহান প্রামানিক (৪০) ও একই গ্রামের মুকুল হোসেন (৩৫)।

 

আটঘরিয়া থানার এসআই তোফাজ্জল হোসেন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে দুই চরমপন্থী উপজেলার কয়ড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের পিছনে অবস্থান করছে- এমন সংবাদে পাবনা ডিবি পুলিশের একটি দল রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

আটঘরিয়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে চরমপন্থী দল নকশালের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৫৩৮ ঘ.

CommentAdd Your Comment
জনপদ




2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.