bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
গাজীপুরে হিজবুত ২ তাওহীদ সদস্য গ্রেপ্তার
গাজীপুরে হিজবুত ২ তাওহীদ সদস্য গ্রেপ্তার

জেলা সংবাদদাতা: (গাজীপুর, ০৮ আগস্ট)- প্রচারপত্র বিলির সময় বুধবার গাজীপুর সদরে এক পোশাক কারখানা থেকে হিজবুত তাওহীদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।


এরা হলেন ভোলার চরফেশন উপজেলার মো. শাহ আলমের ছেলে হেলাল উদ্দিন (২৮) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিধুপা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. হানিফ ওরফে মানিক (২৬)।

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. হাসান বলেন, সকাল ১০টার দিকে সাংবাদিক পরিচয়ে তারা বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় উইভার্স ফ্যাশন নামের পোশাক কারখানায় ঢুকে হিজবুত তাওহীদের প্রচারপত্র ও বই বিলি করছিলেন।

এ সময় কারখানার শ্রমিকরা তাদের আটক করে পুলিশে দেয়। তাদের প্রচারপ্রত্রের নিচে হিজবুত তাওহীদ লেখা রয়েছে।

উইভার্স ফ্যাশনের কারখানাটির উৎপাদন ব্যবস্থাপক মো. জাহিদুর রহমান বলেন, শ্রমিকদের মধ্যে ইসলাম বিরোধী বিভিন্ন প্রচারণা চালাচ্ছিলেন এবং শ্রমিকদের নাম ও ঠিকানা সংগ্রহ করছিলেন।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৯১৫ ঘ.

CommentAdd Your Comment
জনপদ




2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.