বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: (ঢাবি, ১৭ এপ্রিল)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই সাংবাদিক নির্যাতনকারী তিন পুলিশ কনস্টেবলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এক বিশাল মানববন্ধনে এ আলটিমেটাম দেওয়া হয়।
মানববন্ধনে ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি হাসান নিটোল বলেন, ‘পহেলা বৈশাখ রাত ৮টায় সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মাসুম বিল্লাহ ও কালের কণ্ঠের ফিচার প্রদায়ক পিন্টু রঞ্জন অর্ঘ্য টিএসটিসতে নারী লাঞ্ছনার অভিযোগ শুনে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে স্থাপিত পুলিশের বিশেষ কন্ট্রোল রুমে তথ্য সংগ্রহের জন্য যান। সেখানে প্রবেশের পথে সাংবাদিক পরিচয় দিলে কোন কথা না বলেই তিন কনস্টেবল নিজেদের নেমপ্লেট খুলে মারধর করতে থাকে। হাতের লাঠি দিয়ে পেটায়। এ সময় উপস্থিত পুলিশের এসি রেজাউল করিম দুই সাংবাদিককে উদ্ধার করে দূরে সরিয়ে নেওয়ার সময় তার হাত থেকে কেড়ে নিয়ে ওই তিন কনস্টেবল মাসুমকে লাথি মেরে ফেলে দেন। পিন্টু তাকে উদ্ধার করতে গেলে তাকেও তারা লাঠি দিয়ে প্রহার করে।’
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৩৪৯ ঘ.
Add Your Comment
- প্রথম দিনেই ৩৫ হাজার আবেদন জমা
- প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা হবে রংপুরে
- চট্টগ্রাম বোর্ডের শুক্রবারেরে এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ জুন
- মহাসেনের কারণে এইচএসসি পরীক্ষা পিছালো
- বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- জাতীয়করণ হচ্ছে প্রায় ২৩ হাজার প্রাথমিক বিদ্যালয়
- চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বিনিময়
- একাদশ শ্রেণীতে ভর্তি ফরম বিতরণ শুরু ১৮ মে
- আগামীকালের এইচএসসি পরীক্ষা ১৮ মে
- ছাত্রলীগে বিরোধের জেরে শাহজালাল ভার্সিটি বন্ধ ঘোষণা



