বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: (রাজশাহী, ২১ মে)- শতকরা ৮ ভাগ সুদে ব্যাংক ঋন (সার্ভিস লোন) আদায়ের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ কর্মচারী ইউনিয়ন এর কর্মচারীবৃন্দ।
সোমবার বেলা সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
অবস্থান ধর্মঘট চলাকালে উপস্থিত কর্মচারীদের মাঝে বক্তব্যে প্রশাসনের প্রতি তাদের দাবি দাওয়া তুলে ধরেন ইউনিয়ন নেতৃবৃন।
কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় এসময় সভাপতি আবদুল আজিজ কিরণ, সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া , শ্রমিক নেতা দুলাল শেখসহ অন্যান্যরা বক্তৃতা করেন।
বক্তারা শিক্ষক ও সাধারণ কর্মচারীদের মাঝে নানা বৈষম্যের উদাহরন টেনে প্রতিশ্রুত এই ঋন সুবিধা প্রদানে প্রশাসনের অবহেলাকে দায়ী করেন। বারবার এই ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করলেও তারা এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন তারা।
সমাবেশ শেষে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ব্যাংক কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি গুলো তুলে ধরেন। এসময় কর্মচারী ইউনিয়নের নেতারা দাবি আদায়ে তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন বলেও ঘোষণা দেন।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৪৫৫ ঘ.
Add Your Comment
- জাবি ভিসির এক বছর, ব্যর্থতার পাল্লাই ভারী
- ৩৪তম বিসিএসে প্রিলিমিনারির আসন বিন্যাস প্রকাশ
- এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে গুলিবিনিময়, সাংবাদিক লাঞ্ছিত
- প্রথম দিনেই ৩৫ হাজার আবেদন জমা
- প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা হবে রংপুরে
- চট্টগ্রাম বোর্ডের শুক্রবারেরে এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ জুন
- মহাসেনের কারণে এইচএসসি পরীক্ষা পিছালো
- বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- জাতীয়করণ হচ্ছে প্রায় ২৩ হাজার প্রাথমিক বিদ্যালয়
- চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বিনিময়



