bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২০; ১৮ মে ২০১৩;
 
ব্রেকিং নিউজ : <<গুলশান বিএনপি চেয়ারর্পাসন র্কাযালয়ে জরুরী বৈঠক চলছে>> »
নোয়াখালীতে হরতাল: কুমিল্লা বোর্ডের মঙ্গলবারের পরীক্ষা হবে ২৬ মে
নোয়াখালীতে হরতাল: কুমিল্লা বোর্ডের মঙ্গলবারের পরীক্ষা হবে ২৬ মে

জেলা সংবাদদাতা: (কুমিল্লা, ২১ মে)- নোয়াখালীতে বিএনপির ডাকা হরতালের পরিপ্রেক্ষিতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা পুনরায় স্থগিত করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষা আগামী ২৬ মে শনিবার অনুষ্ঠিত হবে।


সোমবার কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপী দাস এ তথ্য জানান।

মঙ্গলবার সকালে এইচএসসির প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস, গার্হস্থ্য অর্থনীতি, সমর বিদ্যা ১ম পত্র, এবং বিকালে পরিসংখ্যান, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি ১ম পত্রের পরীক্ষা ছিল।

নোয়াখালীতে হরতাল ডাকায় তা আগামী ২৬ মে শনিবার পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এসকল পরীক্ষা গত ২২ এপ্রিল অনুষ্ঠিত হবার কথা থাকলেও হরতালের কারণে তারিখ পরিবর্তন করে ২২ মে করা হয়েছিল।

অধ্যাপক কুণ্ড গোপী দাস জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরীক্ষার তারিখ পুননির্ধারণ করা হয়েছে। বার বার পরীক্ষা স্থগিত হওয়ার কারণে ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা কষ্টকর হয়ে পড়বে। এতে পরীক্ষার্থীদের লেখা-পড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_২০৩৯ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.