স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৫ জুলাই)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবিতে ‘লাগাতার অবস্থান কর্মসূচি’ অংশ হিসেবে সোমবার বেলা ১১ থেকে দুপুর ১ টা পর্যন্ত ভিসি কার্যালয়ের সামনে দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বুয়েট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার বিকেলে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “আমাদের আন্দোলন ভিসি ও প্রো-ভিসি পদত্যাগ না করা পর্যন্ত চলবেই। আর রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগের দাবিতে স্মারকলিপি দিয়েছি। আশা করছি, পজিটিভ কিছু পাবো।”
১১ জুলাই থেকে ‘লাগাতার অবস্থান ধর্মঘট’ চালিয়ে আসা শিক্ষক শিক্ষার্থীরা রোববার বেলা সাড়ে ১১টার দিকে বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে থেকে মৌন মিছিল নিয়ে বঙ্গভবনের উদ্দশে রওনা হন।
বকশিবাজার, ঢাকা মেডিকেল, জাতীয় শহীদ মিনার হয়ে দোয়েল চত্বরে পৌঁছানোর পর পুলিশের বাধায় আটকে যায় হাজারখানেক শিক্ষার্থী ও শিক্ষকের এই মিছিল।
পরে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে আসেন।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৮০২ ঘ.
Add Your Comment
- রবিবারের এইচএসসি পরীক্ষা ৩০ মে
- গ্রেপ্তার আতঙ্কে কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা
- ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার
- প্রাথমিক শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল
- নতুন করে সরকারি হল ৮টি কলেজ
- চবি ছাত্র নিহতের জের: অবরোধ, ক্লাস-পরীক্ষা স্থগিত
- জাবি ভিসির এক বছর, ব্যর্থতার পাল্লাই ভারী
- ৩৪তম বিসিএসে প্রিলিমিনারির আসন বিন্যাস প্রকাশ
- এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে গুলিবিনিময়, সাংবাদিক লাঞ্ছিত
- প্রথম দিনেই ৩৫ হাজার আবেদন জমা



