স্টাফ রিপোর্টার : (ঢাকা, ০৬ আগষ্ট)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা স্মারকলিপি প্রদান করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।
পররাস্ট্রমন্ত্রীর একান্ত সচিব মাকসুদুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেয়া হয়।
স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে চন্দ্র শেখর হালদার মিল্টন, আবু হানিফ, রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন, মহিউদ্দিন মাহী, শারমিন সুলতানা লিলিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে অনেকের ফাঁসি এখনো কার্যকর হয়নি। তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের জন্য কূটনৈতিক তৎপরতা চালাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়ে জানানো হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু তার নিজ বাসভবনে সপরিবারে নিহত হন। সুদীর্ঘ ৩৫ বছর পরে আদালত এ হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন। ইতোমধ্যে দোষী কয়েকজন ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। আরো কয়েকজন হত্যাকারী বিদেশে পলাতক রয়েছেন।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৫৩৪ ঘ.
Add Your Comment
- প্রথম দিনেই ৩৫ হাজার আবেদন জমা
- প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা হবে রংপুরে
- চট্টগ্রাম বোর্ডের শুক্রবারেরে এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ জুন
- মহাসেনের কারণে এইচএসসি পরীক্ষা পিছালো
- বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- জাতীয়করণ হচ্ছে প্রায় ২৩ হাজার প্রাথমিক বিদ্যালয়
- চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বিনিময়
- একাদশ শ্রেণীতে ভর্তি ফরম বিতরণ শুরু ১৮ মে
- আগামীকালের এইচএসসি পরীক্ষা ১৮ মে
- ছাত্রলীগে বিরোধের জেরে শাহজালাল ভার্সিটি বন্ধ ঘোষণা



