চবি সংবাদদাতা: (চট্টগ্রাম, ০৬ আগষ্ট)- বিশ্ববিদ্যালয়ের (চবি) সাতটি অনুষদের ডিন নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের ভরাডুবি হয়েছে। নির্বাচনে সাদা দল মাত্র একটি এবং আওয়ামী লীগ-বামদল সমর্থিত হলুদ দল বাকি ছয়টি অনুষদের ডিন নির্বাচিত হয়েছে।
এদিকে, ছাত্রলীগের আন্তঃকোন্দলে শাটল ট্রেন চালক অপহরণের পর উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে রোজা ও ঈদের ছুটি একদিন এগিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদে ডিন নির্বাচনে বিজ্ঞান অনুষদ ছাড়া বাকি সবক’টি অনুষদেই জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত হলুদ দলের প্রার্থীরা।
সাদা দল থেকে বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আবদুল করিম। আইন অনুষদে হলুদ দলের একক প্রার্থী প্রফেসর আবদুল্লাহ আল ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
হলুদ দল থেকে বিজয়ী অন্যরা হলেন- কলা ও মানববিদ্যা অনুষদে ইতিহাস বিভাগের ড. ইমরান হোসেন, সমাজ বিজ্ঞান অনুষদে প্রফেসর হোসাইন কবির, ব্যবসায় প্রশাসন অনুষদে প্রফেসর ড. আবু তাহের, জীববিজ্ঞান অনুষদে প্রফেসর ড. খান তৌহিদ ওসমান ও ইঞ্জিনিয়ারিং অনুষদে বিজয়ী হন প্রফেসর ড. শংকর লাল।
সাতটি অনুষদের নির্বাচনে ১৭ জন শিক্ষক মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে আওয়ামী লীগ সমর্থিত তিন জন প্রার্থী প্রত্যাহার করে নেন। নির্বাচনে সাদা দল ও হলুদ দলের প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।
এদিকে, ছাত্রলীগের কোন্দল নিয়ে উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে রোজা ও ঈদের ছুটি একদিন এগিয়ে এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষা যথারীতি চলবে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ তার বিশেষ ক্ষমতায় পরিস্থিতি বিবেচনা করে আগামী ৮ আগস্ট বুধবারের পরিবর্তে মঙ্গলবার এছুটি এগিয়ে আনার নির্দেশ দিয়েছেন।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৭৪০ ঘ.
Add Your Comment
- জাবি ভিসির এক বছর, ব্যর্থতার পাল্লাই ভারী
- ৩৪তম বিসিএসে প্রিলিমিনারির আসন বিন্যাস প্রকাশ
- এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে গুলিবিনিময়, সাংবাদিক লাঞ্ছিত
- প্রথম দিনেই ৩৫ হাজার আবেদন জমা
- প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা হবে রংপুরে
- চট্টগ্রাম বোর্ডের শুক্রবারেরে এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ জুন
- মহাসেনের কারণে এইচএসসি পরীক্ষা পিছালো
- বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- জাতীয়করণ হচ্ছে প্রায় ২৩ হাজার প্রাথমিক বিদ্যালয়
- চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বিনিময়



