bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৫ আষাঢ় ১৪২০; ১৯ জুন ২০১৩;
 
ঢাবিতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৭ ছাত্রলীগ কর্মী বহিস্কার
ঢাবিতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৭ ছাত্রলীগ কর্মী বহিস্কার

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১০ আগষ্ট)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বৃহস্পতিবারের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ৭ কর্মীকে সংগঠন থেকে বহিস্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

শুক্রবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম  এ তথ্য নিশ্চিত করেছেন।

সিদ্দিকী নাজমুল আলম জানান, বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ওই ৭ জনকে বহিস্কার করেছে।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীল ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।    

বহিস্কৃতরা হলেন, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক ও জগন্নাথ হলের সঞ্জয়, মহসিন হলের হান্নান, কবি জসিম উদ্দীন হলের উপ সম্পাদক সৈকত ও কর্মী তাজ, জহুরুল হক হলের জয় ও শরীফ এবং বঙ্গবন্ধু হলের মেহেদী।

উল্লেখ্য, বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে কথা কাটাকাটির জের ধরে জহুরুল হক হলের ছাত্রলীগ কর্মী ফয়জুল করিম রিয়াদকে কলা ভবনের সামনে উপর্যুপুরি চাপাতি দিয়ে আঘাত করেন জসিম উদ্দীন হলের সৈকতসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী।

এ ঘটনার পাল্টা জবাবে রাত সাড়ে ১১টার দিকে এনেক্স ভবনের সামনে সৈকত গ্রুপের শ্যামলকে ছুরি দিয়ে আঘাত করেন রিয়াদ গ্রুপের ছাত্রলীগ কর্মীরা।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৭৫৫ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman Chandan
House 60 , Road , 03 , Block B Niketon , Dhaka , 1212
Phone: +8802 9884147 , News Room : +8801195 338565
Email: [email protected]