স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৯ সেপ্টেম্বর)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির পদত্যাগ করেছেন। তিনি হচ্ছেন বাংলাদেশে প্রথমবারের মতো চালু হওয়া ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) অন্যতম উদ্ভাবক ও আইআইসিটির সাবেক পরিচালক।
বুয়েটের ভিসি অধ্যাপক এস এম নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অধ্যাপক লুৎফুল কবির পদত্যাগ করেন বলে জানান।
কিছু দিন আগে তিনি একটি জাতীয় দৈনিকে বুয়েট সম্পর্কে একটি লেখায় বলেন, বুয়েটের ঐতিহ্য ও শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক এবং এতে যে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে তাদের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে অতিরিক্ত ক্লাস নিয়ে তা পুষিয়ে দেয়া হবে।
ভিসি অপসারণের দাবিতে চাকরি থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি তিনি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।
এ প্রসঙ্গে তিনি পদত্যাগ পত্রে লিখেছেন, ‘আমি আমার নীতির অবস্থান থেকে এ বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে পদত্যাগ করছি ও আমার পদত্যাগপত্র গ্রহণ করার অনুরোধ করছি।
বুয়েটের রেজিস্ট্রার ড. আবু সিদ্দিককে পাঠানো পদত্যাগপত্রে এ কথা লিখেছেন বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির সাবেক এই পরিচালক।
গত মঙ্গলবার এই শিক্ষককে বরখাস্ত করে আইআইসিটির পরিচালক পদে নতুন নিয়োগ দেয়া হয়।
শনিবার সকাল ১১টার দিকে রেজিস্ট্রারের কার্যালয়ে এ পদত্যাগপত্র জমা দেয়ার কথা জানান লুৎফুল কবির।
তবে বিষয়টি সম্পর্কে রেজিস্ট্রার আবু সিদ্দিক বলেন, রোববার তিনি তার অফিসে যাওয়ার পর এ বিষয়ে অবহিত হবেন।
এদিকে ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবিতে ছাত্র-শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে গত সোমবার গভীর রাতে শিক্ষামন্ত্রী তার বাসায় বুয়েটের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও প্রো-ভিসি অধ্যাপক হাবিবুর রহমানকে অপসারণের বিষয়ে মন্ত্রীর আশ্বাসে ক্লাসে ফিরতে রাজি হন শিক্ষকরা।
এর আগে ভিসি ও প্রো-ভিসির কক্ষে হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগ এনে গত রোববার রাতে রাজধানীর শাহবাগ থানায় মামলা দুটি দায়ের করে বুয়েট কর্তৃপক্ষ। অধ্যাপক লুৎফুল কবির একটি মামলার আসামি।
ভিসি ও প্রো-ভিসির অফিসে হামলা, ভাঙচুর, তিন লাখ টাকা চুরি ও নথি তছনছের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
বিডিপ্রেস ডটনেট/এফএন/এমইউএ_১০৩৪ ঘ.
Add Your Comment
- জাবি ভিসির এক বছর, ব্যর্থতার পাল্লাই ভারী
- ৩৪তম বিসিএসে প্রিলিমিনারির আসন বিন্যাস প্রকাশ
- এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে গুলিবিনিময়, সাংবাদিক লাঞ্ছিত
- প্রথম দিনেই ৩৫ হাজার আবেদন জমা
- প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা হবে রংপুরে
- চট্টগ্রাম বোর্ডের শুক্রবারেরে এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ জুন
- মহাসেনের কারণে এইচএসসি পরীক্ষা পিছালো
- বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- জাতীয়করণ হচ্ছে প্রায় ২৩ হাজার প্রাথমিক বিদ্যালয়
- চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বিনিময়



