bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪২০; ২৩ মে ২০১৩;
 
অবশেষে বুয়েট উপ-উপাচার্যের অপসারণ
অবশেষে বুয়েট উপ-উপাচার্যের অপসারণ

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৯ সেপ্টম্বর)- শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য হাবিবুর রহমানকে তাঁর পদ থেকে অপসারণ করা হলো।

 

রাষ্ট্রপতি ও আচার্য মোহাম্মদ জিল্লুর রহমান তাঁকে অব্যাহতি দেন। আজ রোববার রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মুহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

 

বুয়েটের শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার ব্যাপারেও আজ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে এ কথা জানিয়েছেন।

 

এর আগে বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ করার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে ৩ সেপ্টেম্বর বৈঠক করেন। বৈঠকে শিক্ষামন্ত্রী।

 

উপ-উপাচার্যকে প্রত্যাহার, শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়াসহ বেশ কিছু আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় সহ-উপাচার্যকে আজ অব্যাহতি দেওয়া হলো।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৭২১ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.