bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শনিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪২০; ২৫ মে ২০১৩;
 
আমির খানের ‘স্বাস্থ্যবটিকা’!
আমির খানের ‘স্বাস্থ্যবটিকা’!

বিডিপ্রেস ডেস্ক: (ঢাকা, ১৫ এপ্রিল)- ৪৭ বসন্ত পার করেও বলিউডের অভিনেতা আমির খান এখনো দিব্যি সুস্থ-সবল-সতেজ। তাঁর সমসাময়িক অভিনেতা শাহরুখ খান, সালমান খান অভিনয় করতে গিয়ে সাম্প্রতিক সময়ে নানা স্বাস্থ্যসমস্যায় পড়েছেন। কারও পিঠে ব্যথা, তো কারও স্নায়বিক দুর্বলতা। কিন্তু আমির খান ব্যতিক্রম। আমির এখনো তরুণ, সজীব ও চৌকস।

 

কিন্তু এই বয়সে এসেও বিষয়টি কীভাবে সম্ভব করলেন আমির? সম্প্রতি আমিরের মুখ থেকে এ রহস্য বের করার জন্য সংবাদকর্মীরা তাঁর প্রতি প্রশ্ন ছুড়েছিলেন, ‘তিনি কোন দোকানের আটা খান?’ আমির বেশ মজা করে উত্তর দিয়েছেন, সুস্থ থাকার জন্য আটার পরিবর্তে তিনি কর্নফ্লেক জাতীয় খাবার খান।


এক খবরে জিনিউজ জানিয়েছে, নিকোটিন-জাতীয় কোনো দ্রব্য সেবন করেন কি না, এমন প্রশ্নের উত্তরে আমির বলেন, ‘নিকোটিনে আমার কোনো আগ্রহ নেই। আমার সামনে কেউ ধূমপান করলেও আমার ধূমপানের আগ্রহ জন্মে না। আমি জানি, এমন পরিস্থিতিতে না বলাটা বেশ কঠিন। তবে এখন আমার ইচ্ছাশক্তি অনেক দৃঢ় হয়েছে, তাই ভবিষ্যতে আমার এ অভ্যাসটি আর ফিরে আসবে না।’


আমির খান এখন তাঁর প্রথম টেলিভিশন শো ‘সত্যমেভ জয়তে’ নিয়ে কাজ করছেন। উপনিষদের এ বাক্যটি ভারতের জাতীয় মন্ত্র। ভারতের জাতীয় চ্যানেল দূরদর্শন ও প্রাইভেট চ্যানেলেও প্রচারিত হবে আমির খানের উপস্থাপিত ওই টেলিভিশন শো। আমির জানিয়েছেন, এ টেলিভিশন শো করতে গিয়ে তাঁর ইচ্ছাশক্তি আরও বেড়েছে।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_২০২৬ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman Chandan
House 60 , Road , 03 , Block B Niketon , Dhaka , 1212
Phone: +8802 9884147 , News Room : +8801195 338565
Email: bdpress.net@gmail.com