বিডিপ্রেস ডেস্ক: (ঢাকা, ২৪ মে)- ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে। হাতের মুঠোয় প্রাণ নেওয়া থেকে শুরু করে দুরন্ত ষাড়ের চোখে লাল কাপড় বাঁধা তার কাছে মামুলি। বিশ্ব সংসার তন্ন তন্ন করে প্রিয়ার হাতে ১০৮টি নীলপদ্ম তুলে দিতেও দ্বিধা নেই।
সেখানে সিগারেট ছাড়া, এটা প্রেমিকের কাছে আরও নস্যি। হোক না সে প্রেমিকা সাবেক কিংবা অতীতে মধুর কিছু স্মৃতিরসম্ভার। প্রেমিকা মরে তো যায়নি! হ্যাঁ, এতক্ষণ বলছিলাম বলিউডের সাল্লু অভিনেতা সালমান খানের কথা। সাবেক প্রেমিক ‘চিকনি চ্যামেলি’ ক্যাটরিনা কাইফের অনুরোধে এবার ধূমপান না করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান।
অথচ এই ধূমপান নিয়ে তাদের জীবেনের মধুর দিনগুলিতে কত কিছুই না হয়েছে। অবশেষে বেচার প্রেমবোধদয়। ব্যাংককে নতুন ছবির শ্যুটিংয়ে যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে সাংবাদিকদের কাছে ধূমপান ছেড়ে দেওয়ার কথাই জানালেন সালমান খান। এ সময় ক্যাটরিনাও তার সাথে ছিলেন।
অবশ্য সালমানের ঘনিষ্ঠ একজন জানান, সম্পতি বাইরে থেকে চিকিৎসা করানোর পর থেকেই এমনটি শোনা যাচ্ছিল। আর তারই চূড়ান্ত রূপ দিয়েছেন সাল্লু।
তিনি বলেন, চিকিৎসার পর থেকে ‘ভাই’ একেবারেই সিগারেট ধরছেন না। এতে বোঝা যাচ্ছে, নিকোটিনের মাত্রা কমানোর চেষ্টা করছেন তিনি। হয়তো এক পর্যায়ে সব ধরনের নেশাই ছেড়ে দিবেন।
আপাতদৃষ্টিতে চিকিৎসকের পরামর্শে ধূমপান ছাড়লেও এর নেপথ্যে রয়েছেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। কারণ ইদানিং তারা দুজন আগের সেই রোমান্সে আছেন। একসাথে শুধু ছবি করছেন, তা-ই নয় পার্টিতে যোগ দেওয়ার বাইরে ঘুরেও বেড়াচ্ছেন। একেই বলে- কে বলে প্রেম মরে, দেখা হলেই বাড়ে।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৬১৮ ঘ.
Add Your Comment
- হেয়ার অয়েলের নতুন বিজ্ঞাপনে সোনাক্ষী
- কান-এ পাড়ি দিয়েছেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া
- সঞ্জয়কে নতুন কারাগারে স্থানান্তর
- খন্ড চরিত্রে অতিথি কুসুম শিকদার
- বিয়ে করলেন অহনা
- ভালবাসা খুঁজছেন মেহজাবিন আর সজল
- দ্বিতীয়বারের মত বিচ্ছেদ প্যাটিনসন ও স্টুয়ার্টের জুটির
- সালমানের উপদেশ শিরধার্য: ক্যাটরিনা কাইফ
- ফেসবুকে ন্যান্সির বিশেষ আবেদন
- কন্যার মা হতে চাই: কিম কারদাশিয়ান



