bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
করণের জন্মদিনে আমন্ত্রিত প্রিয়াঙ্কা
করণের জন্মদিনে আমন্ত্রিত প্রিয়াঙ্কা

বিডিপ্রেস ডেস্ক: (ঢাকা, ২৪ মে)- নিজের ৪০তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ২৫ মে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছেন বলিউডের চলচ্চিত্র প্রযোজক ও নির্মাতা করণ জোহর।

 

দেরিতে হলেও শেষ মুহূর্তে তাঁর আমন্ত্রিত অতিথির নামের তালিকায় যুক্ত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

 

কিছুদিন আগের মনকষাকষি আর ‘টুইটের আঘাত’ ভুলে করণের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রিয়াঙ্কাও হাসিমুখেই রাজি হয়ে গেছেন।

 

আর মাত্র এক দিন পরই চল্লিশের কোঠায় পা রাখছেন ‘কাল হো না হো’খ্যাত বলিউডের এই চিত্রনির্মাতা। এরই মধ্যে বলিউডের অনেক রথী-মহারথীকে আমন্ত্রণ জানানোর কাজটি সেরে ফেলেছেন তিনি।

 

সম্প্রতি তিনি আমন্ত্রণ জানিয়েছেন প্রিয়াঙ্কাকে। এরই পরিপ্রেক্ষিতে অনেকেই বলছেন, কিছুদিন ধরে করণ-প্রিয়াঙ্কার মধ্যে যে বিবাদ চলছিল, তার অবসান ঘটেছে।

 

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে টিওআই জানিয়েছে, ভাইয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে প্রিয়াঙ্কা ইউরোপে গিয়েছেন। করণের আমন্ত্রণ পাওয়ার পর ইউরোপ সফর কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন বলে তিনি নিশ্চিতও করেছেন করণকে। জন্মদিন উদযাপনের প্রস্তুতি সম্পর্কেও খোঁজখবর নিয়েছেন।

 

উল্লেখ্য, কিছুদিন আগে টুইটারে প্রিয়াঙ্কাকে উদ্দেশ করে কড়া মন্তব্য ছেড়েছিলেন করণ। পরোক্ষভাবে প্রিয়াঙ্কাকে ‘খোঁড়া’ এবং ‘মেরুদণ্ডহীন’ বলেন তিনি।

 

অন্যদিকে একটি সাক্ষাত্কারে করণকে ‘মেকি বন্ধু’ বলে আখ্যায়িত করেন প্রিয়াঙ্কা। সেই থেকে এই নির্মাতা-তারকা জুটির সম্পর্কের অবনতি ঘটে।

 

অবশেষে সেই তিক্ত সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সবকিছু ভুলে প্রিয়াঙ্কাকে নিজের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছেন করণ এবং প্রিয়াঙ্কাও ইতিবাচক সাড়া দিয়েছেন।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৮০৯ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.