বিনোদন ডেস্ক: (ঢাকা, ২৪ জুন)- সম্প্রতি চুলবুল পাণ্ডের নতুন মিশনের কাজে হাত দিয়েছেন দাবাং’র পরিচালক আরবাজ খান। তবে শুটিং শুরু করতে না করতেই কিনা এতবড় দুর্ঘটনা!
শনিবার মুম্বাইয়ের বিখ্যাত মেহবুব স্টুডিওতে শুরু হয়েছিলো দাবাং ২ এর শুটিং। কিন্তু গোল বাঁধলো ভয়াবহ এক বৈদ্যুতিক বিস্ফোরণ। এই বিস্ফোরণে সেটে কর্মরত তিন জন এমনই আহত হলেন যে, তাদের লিলাবতি হাসপাতালে ভর্তি করতে হলো। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে দাবাং ২ এর দুই কর্ণধার সালমান আর তার ভাই আরবাজ আহত কর্মীদের পাশে সাধ্যমত দাঁড়াবেন বলে কথা দিয়েছেন। খান ভাইয়েরা ইতিমধ্যেই হাসপাতালেও কর্মীদের দেখে এসেছেন।
তবে ছবির শুটিং শুরু করতে না করতেই এমন দুর্ঘটনা নিশ্চই চিন্তার ভাঁজ ফেলেছে খান ভাইদের কপালে। এখন ভালোয় ভালোয় ছবির শুটিংটা শেষ করতে পারলেই হয়।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_২১৪১ ঘ.
Add Your Comment
- সালমানের উপদেশ শিরধার্য: ক্যাটরিনা কাইফ
- ফেসবুকে ন্যান্সির বিশেষ আবেদন
- কন্যার মা হতে চাই: কিম কারদাশিয়ান
- কান উৎসবে ঐশ্বরিয়া ও আরাধ্যা
- নাওমি নিজেকে ক্ষুদে ভাবতে নারাজ
- টানা ৩ ঘন্টা পানিতে সানি লিওন!
- আদালতে আত্মসমর্পণ করলেন সঞ্জয় দত্ত
- বউ করে নিয়ে আসা মেয়েটি এমন!
- বলিউডে আলোচিত ১০ ‘চুম্বন’
- এবার কুক অথবা কাঠমিস্ত্রি হবেন সঞ্জয় দত্ত!



