বিনোদন ডেস্ক: (ঢাকা, ০৩ জুলাই)- এটা আসলেই অবিশ্বাস্য! রজনীকান্ত অবশেষে আইটেম বয়! যুগের সাথে মানুষ এগিয়ে যায় কেন শুধু শুধু রজনীকান্ত পিছিয়ে থাকবেন। তিনিও হাল ফ্যাশনের আইটেম গানে পারফর্ম করতে দুই পা এগিয়ে দিলেন।
আমির খানের বহু প্রতীক্ষিত ‘তালাশ’ ছবির একটি আইটেম গানের জন্য তিনি সানন্দে রাজি হয়েছেন। বলিউডবাসী তো বেজায় খুশি। কিন্তু হার্ট বিট কয়েক সেকেন্ডের জন্য মিস করেছেন তখন, যখন তারা শুনেছেন আইটেম গানে পারফর্মের জন্য রজনীকান্ত দাবি করেছেন ১৫ কোটি রুপি।
এখানেই শেষ না। খবর আরো আছে। এই চুক্তি পাকাপোক্ত হলে শুধু একটি আইটেম গানেই আমিরের ৫০ কোটি রুপি খরচের সম্ভাবনা আছে। গানটির দৃশ্যায়ন হবে ২০০টি দেশের সেরা ৫০টি লোকেশনে।
রজনীকান্ত পুরো ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা পারিশ্রমিক পাওয়া অভিনেতা। কাজেই যেখানেই রজনীকান্ত সেখানে অসম্ভবও খুব সম্ভব।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৭০০ ঘ.
Add Your Comment
- কান চলচ্চিত্র উৎসবে এবার আমিশা ও পুজা
- মোস্তফা জামান পেতে যাচ্ছেন আজীবন সম্মাননা
- নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে শখ, পুলক, সোহেল ও কণা
- বিয়ে করছেন সালমান!
- হেয়ার অয়েলের নতুন বিজ্ঞাপনে সোনাক্ষী
- কান-এ পাড়ি দিয়েছেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া
- সঞ্জয়কে নতুন কারাগারে স্থানান্তর
- খন্ড চরিত্রে অতিথি কুসুম শিকদার
- বিয়ে করলেন অহনা
- ভালবাসা খুঁজছেন মেহজাবিন আর সজল



