bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২০; ১৮ মে ২০১৩;
 
লেডি গাগা পপকুইন রুপে
লেডি গাগা পপকুইন রুপে

বিনোদন ডেস্ক: (ঢাকা, ২৩ জুলাই)- পপস্টার লেডি গাগা হালে নিজেকে কিছুটা উদ্যেমহীন বলে মনে করছেন। কাজকর্মে মন লাগাতে পারছেন না। কি করবেন ভাবতে ভাবতে পেয়ে গেলেন দারুণ এক উপায়। তিনি মাথায় লাগালেন মুকুট। নিজেকে পপজগতের রাণীরুপে সবার সামনে হাজির করলেন।

 

নিজেকে জাগিয়ে তোলা অথবা কর্মক্ষেত্রে নবউদ্যেম সৃষ্টির চেষ্টা থেকেই এই কাজটি করলেন লেডি গাগা। নিজেকে প্রণোদনা দিতে সাজলেন পপকুইন রুপে। যাতে পপকুইনের আসনটি অক্ষুন্ন রাখতে অথবা সেই আসনটি দখল করতে আরো বেশি বেশি কাজ করতে পারেন।

 

গাগার উদ্ভট কার্য্কলাপের সাথে বিশ্ববাসী পরিচিত। মুকুট পড়ে চলাফেরা করাটাও উদ্ভট আচরণের মধ্যেই পড়ে। গাগার মাথায় এখন নিয়মিত শোভা পাচ্ছে লুইস ভুইটনের তৈরি ৩০ হাজার ডলার মূল্যের মৃকুট। এমনকি রান্নাঘরে রান্নার সময়েও এর অন্যথা হচ্ছে না।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৮২২ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.