বিনোদন ডেস্ক: (ঢাকা, ২৪ জুলাই)- প্রযোজক ও পরিচালক তাদের সিনেমাকে কোনো একটা বড় উৎসবে মুক্তি দিতে উন্মুখ হয়ে থাকেন। যেমন ঈদ, দিওয়ালী, ক্রিস্টমাস ইত্যাদি।
অভিনেতা আমির খান তার পরবর্তী ছবি পি.কে মুক্তির তারিখও ঠিক করে ফেললেন। ছবিটির শু্টিং এখন পর্যন্ত শুরুই হয়নি। অথচ ঠিক করে ফেললেন মুক্তির তারিখ। ছবিটি মুক্তি দেয়া হবে ২০১৩ সালের বড়দিনে।
আমির খান তালাশ, দাবাঙ থ্রি শেষ করার সঙ্গে সঙ্গে শুরু করতে চান নতুন প্রজেক্ট ‘পি.কে’র কাজ। প্রযোজক রাজকুমার হিরানী তার এই ছবি নিয়ে প্রচণ্ড আশাবাদী। অভিনয়ের পাশাপাশি ছবিটির সহপ্রযোজক হিসেবে থাকবেন আমির খান।
রাজকুমার হিরানীর ছবি থ্রি ইডিয়টে আমির খান অভিনয় করেছেন। যেটা ২০০৯ সালের ক্রিস্টমাসে মুক্তি পেয়েছিল। হিরানী ২৫ ডিসেম্বরকে শুধু একটি লাকি ডেট হিসেবেই উল্লেখ করেননি বরং ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চেয়েছেন।
রাজকুমার হিরানীর তিন মেগা হিট ছবি ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্না ভাই’ এবং ‘থ্রি ইডিয়টস্’ এর পরে দ্বিতীয়বারের মতো আমির খান অভিনয় করছেন হিরানীর প্রজেক্টে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পি.কে রাজনীতি বিষয়ক বিদ্রুপাত্মক একটি ছবি। আমিরকে এখানে মদ্যপানের বিরুদ্ধে একজন সোচ্চার কর্মী হিসেবে দেখা যাবে। সুতরাং গুড লাক ক্রিস্টমাস ২০১৩।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৯৫২ ঘ.
Add Your Comment
- আদালতে আত্মসমর্পণ করলেন সঞ্জয় দত্ত
- বউ করে নিয়ে আসা মেয়েটি এমন!
- বলিউডে আলোচিত ১০ ‘চুম্বন’
- এবার কুক অথবা কাঠমিস্ত্রি হবেন সঞ্জয় দত্ত!
- আরো খোলামেলা 'অসিন'
- মাধুরীকে চুমু দিতে রণবীরের ঘুষ
- সঞ্জয়কে আর সময় দেয়া হবে না: সুপ্রীম কোর্ট
- ক্লোজআপ ওয়ান-২০১২ বিজয়ী লায়লা
- কামসূত্র থেকে ‘কান’-এ যাচ্ছেন শার্লিন চোপড়া
- বিয়ে না করেই...



