স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১১ আগস্ট)- সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত থাকলেও ভক্তদের কথা ভুলে যাননি ক্লোজআপ তারকা কণ্ঠশিল্পী সালমা। ফোক ঘরানার শিল্পী সালমা প্রায় দুই বছর বিরতি শেষে আবারো শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন গানের অ্যালবাম। অ্যালবামের নাম ‘প্রেমের জানাজা’।
তবে এই অ্যালবামে এবার সালমা একাই শুধু তার ভক্ত শ্রোতাদের জন্য গান করেননি। সাথে আছেন তার স্বামী শিবলী সাদিক।
অ্যালবামে সালমা গেয়েছেন পাঁচটি একক গান এবং শিবলী গেয়েছেন চারটি একক গান। দ্বৈত গান আছে সালমা ও শিবলীর একটি।
অ্যালবামের জন্য গান লিখেছেন সালমার শ্বশুর মোস্তাফিজুর রহমান ফিজুসহ শেখ রেজা শানু ও শেখ ওয়াহিদ। পুরো অ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ। এছাড়া বেশ কয়েকটি গানের সুর করেছেন মোস্তাফিজুর রহমান ও শেখ ওয়াহিদ।
দুই বছর বিরতি শেষে আবারও গানের অ্যালবাম প্রসঙ্গে সালমা বলেন, ‘আমিতো সবসময়ই আমার ভক্ত শ্রোতাদের জন্য ভালো গান গাওয়ার চেষ্টা করি। এই অ্যালবামেও ঠিক তাই করেছি। সবসময়ই আমি যে ধরনের গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি, এবারও তাই গেয়েছি। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে। পাশাপাশি আমার স্বামী শিবলীও খুব চমৎকার গায়। শ্রোতারা শুনেই না হয় তার ভালো-মন্দের রায় দিবেন।’
সালমার এবারের অ্যালবামের গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বন্ধু আমি তোর লাগিয়া আইলাম ঢাকা তোরে পাইলাম না, তারায় বুনা আকাশ দিবো জ্যোছনা চাঁদের বাড়ি, যাইও না যাই ওনা বন্ধু ছাড়িয়া আমায় ইত্যাদি।
উল্লেখ্য, ২০০৬ সালের ক্লোজআপ চ্যাম্পিয়ন সালমার এ পর্যন্ত মৌলিক পাঁচটি গানের অ্যালবাম বাজারে এসেছে। সেগুলো হচ্ছে বানিয়া বন্ধু, বন্ধু আইয়্যো আইয়্যো, পরাণের বন্ধু, মাটির তারা ও বৃন্দাবন। বৃন্দাবন অ্যালবামটি ২০১০ সালে সর্বশেষ জি সিরিজ থেকে বাজারে এসেছিলো।
বর্তমানে সালমা দিনাজপুরের স্বপ্নপুরীতে শ্বশুরবাড়িতে আছেন। ঈদের পর সেখান থেকে ফিরেই তিনি স্টেজ শো’তে নিয়মিত হবেন। পাশাপাশি নতুন আরেকটি অ্যালবামের কাজ শুরু করবেন।
সালমার সাত মাস বয়সের এক কন্যা সন্তান রয়েছে নাম যার স্নেহা। সালমার ‘প্রেমের জানাজা’ অ্যালবামটি চলতি সপ্তাহেই লেজার ভিশনের ব্যানারে বাজারে আসবে।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৫৩৪ ঘ.
Add Your Comment
- ভালবাসা খুঁজছেন মেহজাবিন আর সজল
- দ্বিতীয়বারের মত বিচ্ছেদ প্যাটিনসন ও স্টুয়ার্টের জুটির
- সালমানের উপদেশ শিরধার্য: ক্যাটরিনা কাইফ
- ফেসবুকে ন্যান্সির বিশেষ আবেদন
- কন্যার মা হতে চাই: কিম কারদাশিয়ান
- কান উৎসবে ঐশ্বরিয়া ও আরাধ্যা
- নাওমি নিজেকে ক্ষুদে ভাবতে নারাজ
- টানা ৩ ঘন্টা পানিতে সানি লিওন!
- আদালতে আত্মসমর্পণ করলেন সঞ্জয় দত্ত
- বউ করে নিয়ে আসা মেয়েটি এমন!



