স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৬ সেপ্টেম্বর)- এই মুহূর্তে ঐন্দ্রিলা সংসার জীবন নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত। যে কারণে অনেক নাটক এবং বিজ্ঞাপনে কাজ করার অফার থাকলেও তিনি কাজ করতে পারছেন না। তবে গল্পনির্ভর নাটকে ভালো একটি চরিত্র এবং ভালো প্রোডাক্টের বিজ্ঞাপনে তিনি কাজ করতে আগ্রহী।
সেই আগ্রহ থেকেই প্রায় সাত বছর পর আবারও নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন বুলবুল আহমেদ-এর যোগ্য উত্তরসূরী ঐন্দ্রিলা।
সাবিন আহমেদ নির্দেশিত একটি লিফট কোম্পানি (প্রপার্টি লিফট) এর বিজ্ঞাপনে তিনি মডেল হিসেবে কাজ করেছেন। গত সপ্তাহে ঢাকার গুলশানে বিজ্ঞাপনটির শুটিং হয়। চমৎকার গল্পনির্ভর এই বিজ্ঞাপনে কাজ করে ঐন্দ্রিলা বেশ তৃপ্ত।
ঐন্দ্রিলা বলেন, “ছোট্টবেলা থেকেই আমি মিডিয়ার সাথে জড়িত। নাটকে যেমন কাজ করছি ঠিক তেমনি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করছি। তবে মাঝে বেশ কিছুটা সময় আমি বিরতি নিয়েছিলাম। এখন আবার কাজ শুরু করেছি। অনেকদিন পর একটি ভালো বিজ্ঞাপনে কাজ করলাম। আশা করি, দর্শকের ভালো লাগবে।”
ঐন্দ্রিলা মাত্র চার বছর বয়সে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন প্রাইজবন্ডের বিজ্ঞাপনে মডেল হয়ে। এরপর সানক্রেস্ট, ফেয়ার এ্যান্ড লাভলী, তিব্বত লিপজেল, ক্যামেলিয়া সাবান, এ্যারোমেটিক সাবানসহ পনেরোটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। নতুন বিজ্ঞাপনটি তার ষোলতম বিজ্ঞাপন।
ছোটবেলায় বরকতউল্লাহ প্রযোজিত ‘দোলা’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। তবে শেখ রিয়াজ উদ্দিন বাদশা প্রযোজিত ধারাবাহিক নাটক রুপনগর’ -এ শান্তা ইসলামের ছোট বোন চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় চলে আসেন।
এ পর্যন্ত ঐন্দ্রিলা ৫৪টি নাটকে অভিনয় করেছেন। এই মুহূর্তে তিনি তার বাবাকে নিয়ে লেখা ‘একজন মহানায়কের কথা’ র কাজ শেষ করছেন।
উল্লেখ্য, ঐন্দ্রিলাকে সর্বশেষ ২০০৫ সালে পরমা জুয়েলার্সের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এমইউএ_১৯১৩ ঘ.
Add Your Comment
- নাওমি নিজেকে ক্ষুদে ভাবতে নারাজ
- টানা ৩ ঘন্টা পানিতে সানি লিওন!
- আদালতে আত্মসমর্পণ করলেন সঞ্জয় দত্ত
- বউ করে নিয়ে আসা মেয়েটি এমন!
- বলিউডে আলোচিত ১০ ‘চুম্বন’
- এবার কুক অথবা কাঠমিস্ত্রি হবেন সঞ্জয় দত্ত!
- আরো খোলামেলা 'অসিন'
- মাধুরীকে চুমু দিতে রণবীরের ঘুষ
- সঞ্জয়কে আর সময় দেয়া হবে না: সুপ্রীম কোর্ট
- ক্লোজআপ ওয়ান-২০১২ বিজয়ী লায়লা



