ইন্টারন্যাশনাল ডেস্ক: (ঢাকা, ২১ এপ্রিল)- দক্ষিণ সুদানকে পরাজিত করে সুদান সেনাবাহিনী দেশের প্রধান তেলক্ষেত্র পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ওমর আল-বশির। তবে এখনো যুদ্ধ চলছে বলে তিনি জানান। সূত্র: আল-জাজিরা অনলাইন।
শুক্রবার রাজধানী খার্তুমে এক জনসভায় বশির বলেন, তারা যুদ্ধ শুরু করেছে, আর যুদ্ধ কখন শেষ হবে তা আমরা ঘোষণা করবো এবং আমাদের অগ্রযাত্রা কখনো থামবে না।
দখলকৃত এলাকা থেকে সেনাদের প্রত্যাহার করে নেয়া হয়েছে- দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের এমন বিবৃতিও প্রত্যাখ্যান করেছেন তিনি।
জলপাই রঙয়ের পোশাক পরিহিত বশির সেনা সদরদপ্তরে দেয়া ভাষণে বলেন, সেনা প্রত্যাহারের কোনো ঘটনা ঘটেনি। আমরা শক্তি প্রয়োগের মাধ্যমে তাদের পরাজিত করেছি। এখন পর্যন্ত তাদের লোকজন পালাচ্ছে।
এদিকে, দক্ষিণ সুদানের তেল রপ্তানি বন্ধে নিজেদের পাইপলাইন বন্ধ অব্যাহত রাখার হুমকি দিয়ে তিনি বলেন, আমরা দক্ষিণ সুদানের তেল থেকে ফি চাই না। আমরা আমাদের পাইপলাইন বন্ধ রাখবো। দক্ষিণ সুদানের কোনো তেল আমাদের পবিত্র ভূমি অতিক্রম করতে পারবে না।
প্রতিরক্ষামন্ত্রী আবদেল রহিম মুহাম্মেদ হোসাইন এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, শত্রুদের হটিয়ে সেনাবাহিনী হেগলিগ শহর মুক্ত করতে সক্ষম হয়েছে। শত্রুরা জনবল ও সামরিক সরঞ্জামের দিক থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল সুদানের অন্যতম তেলসমৃদ্ধ শহর হেগলিগ দক্ষিণ সুদান দখল করে নিলে দুদেশের মধ্যে সীমান্তে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তেলক্ষেত্র পুনরুদ্ধারে ব্যাপক বিমান হামলা চালায় সুদান।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১১৫৪ ঘ.
Add Your Comment
- ইরাকে সিরিজ বোমা হামলায় অন্তত ২০ জন নিহত
- হাসপাতাল ছাড়লেন ইমরান খান
- ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে রাফসানজানিকে অযোগ্য ঘোষণা
- যৌন কেলেংকারির জেরে পদ ছাড়লেন সিইও!
- হিরোশিমা বোমার চেয়েও ৬০০ গুণ শক্তিশালী ওকলাহোমা টর্নেডো
- বিয়ের উদ্দেশ্যে সম্মতিসূচক যৌন সম্পর্ক ধর্ষণ নয়: ভারতের সুপ্রিম কোর্ট
- গোলানে ইসরাইলি ও সিরীয় সৈন্যদের মধ্যে গোলাবিনিময়
- ওকলাহোমায় শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত ৯১, আহত শতাধিক
- আফগানিস্তানে আত্মঘাতি বোমায় নিহত ১১
- ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩৪



