উত্তর কোরিয়ার সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অংশ বিশেষকে মাত্র চার মিনিটের মধ্যে ছাইয়ে পরিণত করার হুমকি দিয়েছে। কোরিয়ার পিপলস আর্মির সুপ্রিম কমান্ডের স্পেশাল অপারেশন গ্রুপের পক্ষ থেকে আজ এ হুমকি দেয়া হয়। উত্তর কোরিয়ার এ সেনা গ্রুপের কথা এর আগে শোনা যায়নি। পিয়ংইয়ং তৃতীয় দফা পরমাণু বোমার পরীক্ষা চালানোর প্রস্তুতি গ্রহণ করছে বলে যখন খবর প্রকাশিত হচ্ছে, তখন এ হুমকি দেয়া হলো।
উত্তর কোরিয়া মাসের পর মাস ধরে দক্ষিণ কোরিয়া ও দেশটির প্রেসিডেন্ট লি মিউং বাকের কঠোর সমালোচনা করে আসছে। এর আগে,উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং-এর জন্মশতবার্ষিকী সম্পর্কে প্রেসিডেন্ট লি’র অবমাননাসূচক বক্তব্যের প্রতিবাদের সিউলের বিরুদ্ধে যুদ্ধ চালানোর হুমকি দেয় পিয়ংইয়ং। এখন পর্যন্ত এ সব হুমকি বাস্তবায়িত না হলেও সর্বশেষ হুমকিকে অনেকেই গুরুত্বের সঙ্গে গ্রহণ করছেন। উত্তর কোরিয়া ২০০৬ এবং ২০০৯ সালে দু’দফা পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছিল।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৬৩৪ S.
Add Your Comment
- ওকলাহোমায় উদ্ধার কাজ শেষের পথে
- বিয়ের উদ্দেশ্যে সম্মতিসূচক যৌন সম্পর্ক ধর্ষণ নয়: ভারতের সুপ্রিম কোর্ট
- গোলানে ইসরাইলি ও সিরীয় সৈন্যদের মধ্যে গোলাবিনিময়
- ওকলাহোমায় শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত ৯১, আহত শতাধিক
- আফগানিস্তানে আত্মঘাতি বোমায় নিহত ১১
- ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩৪
- যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
- ইরাকে অব্যাহত সহিংসতায় ১০ পুলিশ নিহত
- করাচিতে পুনঃনির্বাচনে ইমরানের দলের জয়
- যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ১



