ইন্টারন্যাশনাল ডেস্ক: (ঢাকা, ২০ মে)- এক শতকেরও বেশি সময়ের মধ্যে কাস্পিয়ান সাগরে এই প্রথম তেলক্ষেত্রের সন্ধান পেল ইরান। রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স রোববার এ খবর জানিয়েছে।
ফার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সাগরের আড়াই কিলোমিটার গভীরে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ড্রিলিংয়ের সময় তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। ক্ষেত্রটিতে ১০ হাজার কোটি ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে ইরানের খাজার এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আলী অসোলি জানিয়েছেন, একশ’ চার বছরের মধ্যে কাস্পিয়ান সাগরে এই প্রথম ইরান তেলক্ষেত্রের সন্ধান পেল।
প্রসঙ্গত, তেল রপ্তানিকারক সংগঠন ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে সৌদি আরবের পরেই ইরান সবচেয়ে বেশি তেল উৎপাদন করে। ইরানের বেশিরভাগ তেল মজুদ আছে দক্ষিণ ও পারস্য উপসাগরে।
ইরান এখনো পর্যন্ত কাস্পিয়ানে তেল উৎপদান শুরু করেনি। তবে আজারবাইজানসহ আরো কয়েকটি দেশের মালিকানাধীন বিপুল পরিমাণ তেলের মজুদ সেখানে রয়েছে। অবশ্য সাগরে সীমানা নির্ধারণ নিয়ে একাধিক দেশের মধ্যে বিরোধ এখনো চলছে।
ওপেকের দেওয়া তথ্য মতে, বর্তমানে ইরানের অপরিশোধিত তেলের পরিমাণ ১৫ হাজার একশ’ কোটি ব্যারেল।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৭৩৩ ঘ.
Add Your Comment
- আফগানিস্তানে আত্মঘাতি বোমায় নিহত ১১
- ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩৪
- যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
- ইরাকে অব্যাহত সহিংসতায় ১০ পুলিশ নিহত
- করাচিতে পুনঃনির্বাচনে ইমরানের দলের জয়
- যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ১
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ জনের ফাঁসি
- আফগান পুলিশ প্রধানকে গুলি করে হত্যা
- মুম্বাইয়ে ক্লিনিকে রোগীকে ধর্ষণ, অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে
- করাচিতে তেহরিক-ই ইনসাফ পার্টির নেতাকে গুলি করে হত্যা



