bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৪২০; ২৪ মে ২০১৩;
 
উপসাগরে সামরিক শক্তি বাড়ালো যুক্তরাষ্ট্র
উপসাগরে সামরিক শক্তি বাড়ালো যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক: (ঢাকা, ০৩ জুলাই)- যুক্তরাষ্ট্র উপসাগরে নতুন করে সামরিক শক্তি বৃদ্ধি করেছে।


নিউইয়র্ক টাইমসের খবরে মঙ্গলবার বলা হয়, কৌশলগত জলপথ উন্মুক্ত রাখার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, নীরবে সামরিক শক্তি বৃদ্ধির এ পদক্ষেপের লক্ষ্য হলো ইসরাইলকে আশ্বস্ত করা যে, ওয়াশিংটন ইরানের পরমাণু কর্মসূচি মোকাবেলা এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ব্যাপারে আন্তরিক।

প্রতিরক্ষা দফতরের একজন উর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটিতে বলা হয়, ‘ইরানের প্রতি বার্তা হলো- এ সম্পর্কে চিন্তাও করো না।’

তিনি বলেন, ‘এ প্রণালী বন্ধের চিন্তাও করো না। আমরা মাইন অপসারণ করবো। আমাদের জাহাজকে হয়রানি করতে তোমাদের দ্রুতগামী নৌযানগুলো পাঠানোর কথাও ভেবো না। আমরা এগুলো উপসাগরের তলায় পাঠিয়ে দেবো।’

টাইমস জানায়, বিদ্যমান সামরিক শক্তির সঙ্গে এ অঞ্চলের ঘাঁটিগুলোতে মাইনসুইপারের সংখ্যা বাড়িয়ে আটে উন্নীত করা হয়েছে এবং এফ-২২ ও এফ-১৫ যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৮৪০ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman Chandan, House 60 , Road , 03 , Block B
Niketon , Dhaka , 1212
Phone: +8802 9884147
News Room : +8801195 338565
Email: bdpress.net@gmail.com