ইন্টারন্যাশনাল ডেস্ক: (রিয়াদ, ১৪ জুলাই)- সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আওয়ামিয়া শহরে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও এক তরুণ নিহত হয়েছে। শনিবার আব্দুল্লাহ জাফর আল-ওজামি নামের ১৮ বছর বয়সী তরুণকে একটি থানার কাছে গুলি চালিয়ে হত্যা করা হয়।
সৌদি আরবের শিয়া নেতা শেখ নিমর আল-নিমর এর মুক্তির দাবিতে দেশটির তেল সমৃদ্ধ কাতিফ শহরে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকে কেন্দ্র করে সেখানে এ পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেল।
এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার একটি পুলিশ স্টেশনে হামলা চালাতে তা প্রতিহত করার সময় এই হতাহতের ঘটনা ঘটে। মুখোশপরা হামলাকারীরা একটি মটর সাইকেলে করে এসে থানার পাশে দু’টি বোমার বিস্ফোরণ ঘটায়।
কাতিফ প্রদেশে গত বছর থেকে সৌদি রাজতন্ত্র ও সব ধরনের বৈষম্য অবসানের দাবিতে আন্দোলন চলে আসছে।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_২১৫১ ঘ.
Add Your Comment
- যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
- ইরাকে অব্যাহত সহিংসতায় ১০ পুলিশ নিহত
- করাচিতে পুনঃনির্বাচনে ইমরানের দলের জয়
- যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ১
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ জনের ফাঁসি
- আফগান পুলিশ প্রধানকে গুলি করে হত্যা
- মুম্বাইয়ে ক্লিনিকে রোগীকে ধর্ষণ, অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে
- করাচিতে তেহরিক-ই ইনসাফ পার্টির নেতাকে গুলি করে হত্যা
- এভারেস্ট চূড়ায় প্রথম সৌদি নারী
- ‘রোটাভ্যাক’ নামের ডায়েরিয়া প্রতিরোধ টিকা আবিষ্কৃার ভারতে



