চীনে ভূমিধসে নিহত ১৬
ইন্টারন্যাশনাল ডেস্ক: (জিনঝিয়াং, ০১ আগস্ট)- চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি লোহা খনিতে ভূমিধসে ১৬ জন নিহত ও ১২ জন নিখোঁজ হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে বুধবার জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া।
জানা যায়, জিনঝিয়াং প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে সংগঠিত মঙ্গলবারের এ ভূমিধ্বসে যারা প্রাণ হারিয়েছে তাদের অধিকাংশই খনি শ্রমিক। এছাড়া ধবংসস্তুপের নিচ থেকে তিন নারী ও এক শিশুসহ ছয় জনের লাশও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় জরুরি বিভাগের এক কর্মকর্তা জানান, ধবংসস্তুপের নিচে আটকে পড়া কাউকে জীবিত উদ্ধারের আশা খুবই ক্ষীণ।
উল্লেখ্য, এই ভূমিধসের ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন চীন গত দুই যুগের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতজনিত বন্যা সমস্যায় ভুগছে। এখন পর্যন্ত দেশটিতে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় ৭৭ জন মারা গেছে।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৫৪৬ ঘ.
Add Your Comment
আন্তর্জাতিক
- গোলানে ইসরাইলি ও সিরীয় সৈন্যদের মধ্যে গোলাবিনিময়
- ওকলাহোমায় শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত ৯১, আহত শতাধিক
- আফগানিস্তানে আত্মঘাতি বোমায় নিহত ১১
- ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩৪
- যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
- ইরাকে অব্যাহত সহিংসতায় ১০ পুলিশ নিহত
- করাচিতে পুনঃনির্বাচনে ইমরানের দলের জয়
- যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ১
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ জনের ফাঁসি
- আফগান পুলিশ প্রধানকে গুলি করে হত্যা
শীর্ষ সংবাদ



