ইন্টারন্যাশনাল ডেস্ক: (ঢাকা, ০৮ আগস্ট)- আফগান সেনাবাহিনীর পোশাক পরে দুই বন্দুকধারী মঙ্গলবার এক মার্কিন সেনাকে গুলি করে হত্যা করেছে।
আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব রেখে পদত্যাগ করার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটলো। প্রতিরক্ষামন্ত্রী আব্দুর রহিম ওয়ারদাকের পদত্যাগে মন্ত্রণালয়ে এখন পদশূন্যতা বিরাজ করছে।
মঙ্গলবার দুই বন্দুকধারী আফগান সেনাবাহিনীর পোশাক পরে আফগানিস্তানের পূর্ব প্রদেশ পাটকিয়াতে ন্যাটো বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে এক মার্কিন সেনা নিহত হয়। আহত হয় আরো দুই সেনা। পাটকিয়াতে এখন জঙ্গিদের শক্ত অবস্থান রয়েছে।
প্রথমে যৌথ বাহিনী নিহত সেনার জাতিগত পরিচয় জানায়নি। তবে পরে মার্কিন কর্মকর্তারা নিহত সেনার জাতিগত পরিচয় প্রকাশ করেন।
তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। উল্লেখ্য, এ বছর অন্তত ২০ জঙ্গি হামলায় যৌথ বাহিনীর ২৭ সেনা নিহত হয়েছে।
এদিকে, বিদেশি সেনা প্রত্যাহারে দেশটির সেনাবাহিনী যুদ্ধের জন্য নিজেদেরকে সম্মুখ ভাগে অবস্থান করে নিচ্ছে। ন্যাটো ২০১৪ সালের মধ্যে নিরাপত্তার সকল বিষয় স্থানীয় বাহিনীর কাছে বুঝিয়ে দেবে। সূত্র: ডন অনলাইন।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৬২৬ ঘ.
Add Your Comment
- ফিলিপাইনে বিদ্রোহীদের গুলিতে ৭ মেরিন সেনা নিহত
- সৌদি আরবে আগুনে ২ বাংলাদেশি নিহত
- কাবুলে জঙ্গি হামলায় নিহত ৭
- গুজরাটে স্কুলভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ : ১৭ শিশু নিহত
- রাশিয়ায় ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- কাশ্মীরে জঙ্গি হামলায় ৩ সেনা নিহত
- সুইডেনের রাজধানী স্টকহোমের দাঙ্গা পঞ্চম দিনে গড়িয়েছে
- যুক্তরাষ্ট্রে সেতু ধসে পানিতে
- আত্মরক্ষার কাজেই ড্রোন হামলা চালানো হয়: বারাক ওবামা
- ভারতে স্ত্রীর মৃত্যু ওয়েবক্যামে দেখলেন স্বামী



