ইন্টারন্যামনাল ডেস্ক: (ঢাকা, ১১ আগস্ট)- টাইম ম্যাগাজিন এবং সিএনএন থেকে বরখাস্ত করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক ফরিদ জাকারিয়াকে।
টাইম ম্যাগাজিনে লেখা একটি কলামে জাকারিয়া অন্য একজন লেখকের লেখা নকল করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
টাইম ম্যাগাজিনের আগস্ট ২০ ইস্যুতে জাকারিয়ার তার লেখা কলাম ”The Case for Gun Control,” এ নিউইয়র্ক ম্যাগাজিনে প্রকাশিত জিল লিপোরের একটি কলাম থেকে হুবহু কয়েকটি অনুচ্ছেদ তুলে দেন। আর এ কারণেই তাকে ঐ দুই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে।
লেখা নকল করার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে শুক্রবার জাকারিয়া একটি বিবৃতিতে নকল করার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “এটা বড় ধরনের ভুল। এর জন্য শুধুমাত্র আমিই দায়ী। এ ভুলের জন্য আমি নিঃশর্তভাবে টাইম কর্তৃপক্ষ, ঐ কলামটির লেখক এবং পাঠকদের কাছে ক্ষমাপ্রার্থী।”
জাকারিয়ার প্রসঙ্গে টাইম ম্যাগাজিনের মুখপাত্র আলী জিলেনকো বলেন, “জাকারিয়ার কলামটি আমরা পুনর্বিবেচনার জন্য এক মাস স্থগিত রেখেছি। তিনি আরো জানান ম্যাগাজিন কর্তৃপক্ষ জাকারিয়ার ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেছে। তবে জাকারিয়া টাইমরে লেখকদের নীতিমালা ভঙ্গ করেছে। টাইমের লেখকদের লেখা অবশ্যই বাস্তবতানির্ভর এবং মৌলিক হতে হয়। লেখার ভাব এবং ভাষা হতে হয় লেখকের নিজের।”
টাইম ম্যাগাজিনের পাশাপাশি সিএনএন থেকেও বহিষ্কার করা হয়েছে জাকারিয়াকে। টাইম ম্যাগাজিন এবং সিএনএন এ দুটোই টাইম ওয়ার্নার গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান।
উল্লেখ্য, এ বছরের শুরুতে হার্ভার্ডে দেয়া এক ভাষণের জন্য সমালোচিত হন জাকারিয়া। জানা যায় হার্ভার্ডে দেয়া তার ভাষণটি ছিল কিছুদিন আাগে ডিউকে দেয়া তার ভাষণের অনরুপ। সূত্র: জিনিউজ অনলাইন।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৬১২ ঘ.
Add Your Comment
- রাশিয়ায় ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- কাশ্মীরে জঙ্গি হামলায় ৩ সেনা নিহত
- সুইডেনের রাজধানী স্টকহোমের দাঙ্গা পঞ্চম দিনে গড়িয়েছে
- যুক্তরাষ্ট্রে সেতু ধসে পানিতে
- আত্মরক্ষার কাজেই ড্রোন হামলা চালানো হয়: বারাক ওবামা
- ভারতে স্ত্রীর মৃত্যু ওয়েবক্যামে দেখলেন স্বামী
- যুক্তরাষ্ট্রে গোয়েন্দা হেফাজতে বস্টন হামলার সন্দেহভাজনের মৃত্যু
- পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত
- লন্ডনে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় ১জন নিহত
- প্রেসিডেন্ট সঙ্গে নওয়াজ শরীফের একান্ত বৈঠক



