ইন্টারন্যাশনাল ডেস্ক: (ঢাকা, ১৬ আগস্ট)- বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মা বৃহস্পতিবার দাবি করে বলেছেন, লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে অভিযান চালিয়ে তার পুত্রকে গ্রেফতারে ব্রিটেনের হুমকির পেছনে যুক্তরাষ্ট্রের ইন্দ্রন রয়েছে।
এদিকে অস্ট্রেলিয়া জানিয়েছে, এ ক্ষেত্রে অ্যাসাঞ্জকে সহায়তা করার ব্যাপারে তাদের তেমন কিছুই করার নেই।
অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ সুইডেনে প্রত্যাবাসন এড়ানোর লক্ষে গত জুন মাস থেকে ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করছেন।
ইকুয়েডয়ের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাটিনো বলেন, আমরা জুলিয়ান অ্যাসাঞ্জকে হস্তান্তর না করলে ব্রিটেন আমাদের দূতাবাসে হামলা চালানোর হুমকি দিয়েছে।
অ্যাসাঞ্জের মা ক্রিস্টিন জানান, ব্রিটিশ পুলিশ তার পুত্রকে গ্রেফতারে অভিযান চালাতে পারে বলে তিনি উদ্বিগ্ন। এ ব্যাপারে তিনি জোর দাবি করে বলেন, যুক্তরাষ্ট্রের ইন্দনেই তারা এ কাজ করবে।
উল্লেখ্য, যৌন হয়রানির অভিযোগে সুইডেনে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে স্টকহোম তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে বলে আশংকা করা হচ্ছে।
ওয়েবসাইটে তথ্য ফাঁস করে গোয়েন্দাগিরি ও ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৯২৭ ঘ.
Add Your Comment
- ভারতে মাওবাদী হামলায় কংগ্রেস নেতাসহ নিহত ২৫
- ফিলিপাইনে বিদ্রোহীদের গুলিতে ৭ মেরিন সেনা নিহত
- সৌদি আরবে আগুনে ২ বাংলাদেশি নিহত
- কাবুলে জঙ্গি হামলায় নিহত ৭
- গুজরাটে স্কুলভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ : ১৭ শিশু নিহত
- রাশিয়ায় ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- কাশ্মীরে জঙ্গি হামলায় ৩ সেনা নিহত
- সুইডেনের রাজধানী স্টকহোমের দাঙ্গা পঞ্চম দিনে গড়িয়েছে
- যুক্তরাষ্ট্রে সেতু ধসে পানিতে
- আত্মরক্ষার কাজেই ড্রোন হামলা চালানো হয়: বারাক ওবামা



