ইন্টারন্যাশনাল ডেস্ক: (ঢাকা, ৩০ আগস্ট)- ইরানের রাজধানী তেহরানে জোট নিরপেক্ষ সম্মেলনে ব্যস্ত সময় অতিবাহিত করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সদস্যভূক্ত দেশগুলোর সরকার প্রধান ও প্রতিনিধিরা বুধবার তেহরানে পৌঁছেছেন।
শীর্ষ সম্মেলনের ফাঁকে শেখ হাসিনা ইরান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও তুর্কমেনিস্তানসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক সেরে নিচ্ছেন।
১৯৬১ সালে জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১২০টি দেশ। এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল অধিকাংশ দেশ এই জোটের সদস্য।
এছাড়া এ সংস্থায় কিছু পর্যবেক্ষক দেশ ও প্রতিষ্ঠানও রয়েছে। এ জোট জাতিসংঘের প্রায় দুই-তৃতীয়াংশ সদস্য দেশের প্রতিনিধিত্ব করে। তেহরান সম্মেলনে মিশরের কাছ থেকে ইরান পরবর্তী ৩ বছরের জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের সভাপতির দায়িত্ব নেবে।
এদিকে, তেহরানে আসা জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। তার সঙ্গে সাক্ষাত করেছেন প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ এবং জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি।
এ সফরে বান কি মুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গেও সাক্ষাত করবেন। এ ছাড়া, ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলির সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব।
বুধবার জাতিসংঘের একটি বিশেষ বিমানে করে বান কি মুন জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইরানের রাজধানী তেহরান এসে পৌঁছান।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১০১৭ ঘ.
Add Your Comment
- এভারেস্ট চূড়ায় প্রথম সৌদি নারী
- ‘রোটাভ্যাক’ নামের ডায়েরিয়া প্রতিরোধ টিকা আবিষ্কৃার ভারতে
- চীনে ঝড়োবৃষ্টিতে ৫৫ জনের প্রানহানি
- টেক্সাসে টর্নেডোয় প্রাণহানি ৬
- আফগানিস্তানের কাবুলে গাড়িবোমা হামলা
- মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৬
- মহাসেনের প্রভাবে মালদ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি
- আন্তর্জাতিক সংবাদে ঘূর্ণিঝড় ‘মহাসেন’
- প্রায় দুই কোটি রুপি ফিরিয়ে দিলেন অটোরিকশার চালক রাজু ভারোয়াদ
- শাপলা চত্বরের গনহত্যায় সরকারকেই দায়ী করলেন এলভিই



