bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪২০; ২৩ মে ২০১৩;
 
আফগানিস্তানে ন্যাটোর অস্ট্রেলীয় ৩ সেনা নিহত
আফগানিস্তানে ন্যাটোর অস্ট্রেলীয় ৩ সেনা নিহত

ইন্টারন্যাশনালা ডেস্ক(ঢাকা, ৩০ আগস্ট)- মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর তিনজন অস্ট্রেলীয় সেনা সদস্যকে হত্যা করেছে আফগানিস্তানের এক বন্দুকধারী। বুধবার গভীর রাতে দক্ষিণ আফগানিস্তানের উরুজগান প্রদেশে এ ঘটনা ঘটে।

হামলাকারী আফগান সেনা বাহিনীর ইউনিফর্ম পরিহিত ছিল বলে জানা গেছে।

অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়ারেন স্নোডন বলেন, ‘হামলায় আরও দুই অস্ট্রেলিয়ান সেনা আহত হয়েছেন।’

হামলার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ন্যাটো কর্তৃপক্ষ।

ন্যাটোর সেনারা আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণের জন্য দেশটিতে অবস্থান করছে। চলতি বছর নাগাদ চলবে তাদের এ প্রশিক্ষণ কর্মসূচি। কিন্তু দেশটিতে ন্যাটোর অবস্থান ক্রমশ দুঃসহ হয়ে উঠছে। কারণ চলতি বছরেই আফগানিস্তানে এ ধরনের হামলায় অন্তত ৩০ জন ন্যাটো সেনা নিহত হয়েছে।

তালেবান বাহিনী আফগানিস্তানের সরকারি নিরাপত্তারক্ষীদের নিজ দলে ভেড়াচ্ছে। এ ধরনের গুপ্ত হামলাকে দেশ থেকে ন্যাটোর সৈন্য বিতাড়িত করার কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি তালেবান বাহিনী ‘গ্রিন অন ব্লু ’ মিশন নামে ন্যাটো সৈন্য নিধনের পরিকল্পনার কথা জানিয়েছে।

বিডিপ্রেস ডটনেট/এসআর/এএল_১১২২ ঘ.

 

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.