bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
চীনে খনি দুর্ঘটনায় নিহত ১৯
চীনে খনি দুর্ঘটনায় নিহত ১৯

ইন্টারন্যাশনাল ডেস্ক: (ঢাকা, ৩০ আগস্ট)- চীনের সিচুয়ান প্রদেশে কয়লা খনি দুর্ঘটনায় ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ২৮ জন।

 

বুধবার সন্ধ্যা ৬টার দিকে খনির মধ্যে গ্যাস বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে চীনের উদ্ধারকর্মীরা এ কথা জানিয়েছে। খবর: সিনহুয়া।

 

খনিতে বুধবার ১৫৪ জন শ্রমিক কাজ করছিল। এদের মধ্যে ১০৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার পরে কেন্দ্রীয় উদ্ধারকারী দল ও স্থানীয় দল উদ্ধারকাজে নামে।

 

পানঝিহুয়া শহরের কাছে অবস্থিত এই জিয়াওজিয়ান কয়লা খনির মালিক জেনজিন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেড কোং। দুর্ঘটনার পর খনি কর্তৃপক্ষকে পুশিল জিজ্ঞাসাবাদ করছে।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১১৫০ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.