bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
রবিবার, ১২ জ্যৈষ্ঠ ১৪২০; ২৬ মে ২০১৩;
 
রাজধানীতে পুলিশের ব্যাপক তল্লাশি, হয়রানির শিকার যাত্রীরা
রাজধানীতে পুলিশের ব্যাপক তল্লাশি, হয়রানির শিকার যাত্রীরা

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২২ এপ্রিল)- রাজধানীতে হরতালের প্রথম দিনের শেষ দিকে বোমাবাজি অগ্নিসংযোগসহ নাশকতামুলক কর্মকাণ্ড প্রতিহত করতে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ।

রোববার দুপুরের পর থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন গলির মুখে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল, সিএনজি ও রিকশাসহ সব ধরনের যানবাহনের যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। এ অভিযানে এরই মধ্যে ২২ জনকে আটক করেছে পুলিশ। তবে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে তারা নির্দোষ প্রমাণিত হলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা।

পুলিশ চেকপোস্টে যাত্রীদের সঙ্গে বিভিন্ন বোতল, ব্যাগসহ সন্দেহজনক কিছু পেলেই তাদের ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে। এর থেকে রেহাই পাচ্ছেন না সংবাদকর্মীরাও।

এ প্রসঙ্গে ডিএমপির পুলিশ কমিশনারের মুখপাত্র ডিসি ডিবি মনিরুল ইসলাম  বলেন, ‘বোমা হামলা, বাসে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ নাশকতামূলক সকল কার্যক্রম রুখতেই এ সব তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সর্বোপরি রাজধানীবাসীর নিরাপত্তার স্বার্থেই পুলিশ এ ভূমিকা নিয়েছে। তবে যারা আটক হয়েছেন, জিজ্ঞাসাবাদে তারা নির্দোষ প্রমাণিত হলে তাদের অবশ্যই ছেড়ে দেওয়া হবে।’

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এ এইচ_২০৩৩ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman Chandan
House 60 , Road , 03 , Block B Niketon , Dhaka , 1212
Phone: +8802 9884147 , News Room : +8801195 338565
Email: bdpress.net@gmail.com