bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪২০; ২০ মে ২০১৩;
 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা চেয়ে থানায় জিডি
প্রধানমন্ত্রীর নিরাপত্তা চেয়ে থানায় জিডি

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৩ এপ্রিল)- সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়া হয়েছে দাবি করে তার জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।


সরকার সমর্থক সংগঠন গণনেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী সোমবার দুপুরে এই জিডি করেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. সিরাজুল ইসলাম।

এ বি সিদ্দিকী দৈনিক ভোরের আলোর সম্পাদক। তার অভিযোগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে হুমকি দেন বলে জিডিতে বলা হয়।

ওসি জানান, ফেইসবুকে প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ায় জিডিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা চেয়ে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

“জিডির বিষয়টি আদালতে পাঠিয়ে তদন্তের জন্য অনুমতি চাওয়া হবে। তদন্তের অনুমতি পাওয়ার পর দোষ প্রমাণিত হলে তার (প্রভাষক) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,” বলেন ওসি।

এর আগে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে উচ্চ আদালত তলব করা হয়।

অস্ট্রেলিয়ায় অবস্থানরত ওই শিক্ষক নির্দেশ না মানায় আদালত অবমাননার জন্য তার ছয় মাসের কারাদণ্ড হয়েছে।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৯৩৫ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.