স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৫ এপ্রিল)- কক্সবাজারে ডেসটিনির অনুমোদন বিহীন ভবন নির্মাণের কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেয়র ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে অন্তবর্তীকালীন এ নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন।
নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ৬ মের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে প্রজেক্ট ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলামকে ৫ মে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এছাড়া পরিবেশ রক্ষায় প্রশাসনের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
আগামী তিন সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (মনিটরিং), সহকারী পরিচালক, পুলিশ সুপারসহ বিবাদীদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ডেসটিনি গ্রুপ কর্তৃক কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় অনুমোদন বিহীন ভবন নির্মাণের অভিযোগ নিয়ে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রিটের পক্ষে তিনিই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় পরিবেশ রক্ষায় স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা ও আইনগত বাধ্যবাধকতা থাকলেও ডেসটিনি গ্রুপ অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করছে যা আইনের শাসনের পরিপন্থী।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৭৩০ ঘ.
Add Your Comment
- রেলে যোগ দুটি ইলেকট্রিক রেলওয়ে ইঞ্জিন
- জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের অবস্থান
- চালু হলো ব্রিটিশ ভিসা সার্ভিসের ব্যবসা ও গ্রোথ নেটওয়ার্ক
- আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: আহত ৫০
- কানাডার উদ্দেশে দুদক তদন্ত দল ঢাকা ছেড়েছে
- বিরামপুরের কাটলা সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
- ফাঁসি তো দিবেনই একটি প্রশ্ন করার সুযোগ দেন: সালাউদ্দিন কাদের
- সুখরঞ্জন বালীর সন্ধানে খারিজ রিটের শুনানির আবেদন গ্রহণ
- সামাজিক মাধ্যম তদারকি করবে সরকার
- স্বর্ণের দাম ফের কমলো



