স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৬ এপ্রিল)- নতুন দশটি গ্যাসকূপ অনুসন্ধান ও উন্নয়ন কূপ খননের লক্ষ্যে রাশিয়ার কেন্দ্রীয় খনিজসম্পদ অনুসন্ধান প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সাথে চুক্তি করেছে সরকার।
১৯ কোটি ৩৫ লাখ ডলারের এ চুক্তির আওতায় গ্যাজপ্রম আগামী ২০ মাসের মধ্যে গ্যাসকূপ অনুসন্ধান ও উন্নয়নের কাজ করবে। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ চুক্তি হয়।
বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডের পক্ষে ভারপ্রাপ্ত সচিব মো. রফিকুল আলম, সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের পক্ষে সচিব মো. মাহতাব উদ্দিন ভুঁইয়া, বাপেক্সের পক্ষে মো. আব্দুস সবুর এবং গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বি.ভি (রাশিয়ান ফেডারেশন) এর পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইউরি স্কক এ চুক্তিতে সই করেন।
তবে কূপ অনুসন্ধান ও উন্নয়নের কাজ বাংলাদেশে যেসব গ্যাসকূপ আছে তার আশপাশেই করা হবে।
চুক্তি অনুযায়ী বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ১৯, ২০, ২১, ২২ নম্বর কূপ ও সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের (এসজিএফএল) রশিদপুর গ্যাসক্ষেত্রের ৮ নম্বর কূপ উন্নয়ন করবে গ্যাজপ্রম।
এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) বেগমগঞ্জের ৩ নম্বর, শাহাবাজপুরের ৩ ও ৪ নম্বর কূপ, শ্রীকাইলের ৩ নম্বর কূপ এবং সেমুতাংয়ের ৬ নম্বর কূপ খনন করবে রাশিয়ার এ কোম্পানি।
এ ব্যাপারে প্রেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মোনসুর বলেন, এই ১০টি কূপ খনন শেষে ২৫০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে।
তিনি বলেন, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে কাজ করছে, তাতে আমাদের গ্যাসের চাহিদা মেটানো সম্ভব হচ্ছেনা। তাই বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে গ্যাস উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছি। রাশিয়ার গ্যাসপ্রম আগামী ২০ মাসের মধ্যে আমাদের দশটি কূপ খনন করে দিতে চেয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এতে আমাদের গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে একটা সামঞ্জস্য হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ, জ্বালানি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিদ্যুৎ সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৫৫৯ ঘ.
Add Your Comment
- কানাডায় যাচ্ছে দুদক টিম
- ঢাকা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠান-২০১৩
- প্রেসক্লাব এলাকায় কর্মসূচি পালনে পুলিশের নিষেধাজ্ঞা জারী
- জাতীয় গ্রিডে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সঞ্চালন শুরু
- আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ
- সংসদে এসে কথা বলুন: শেখ হাসিনা
- ‘মহাসেন’ নাম নিয়ে মহা সংকট!
- উপকূলীয় ৫ জেলায় ১৫ জনের মৃত্যু
- কাঁচপুরের ঘটনায় ১২ সামরিক কর্মকর্তার এক মাসের আগাম জামিন
- মহাসেন এখন ত্রিপুরায়: বিপদ সংকেত প্রত্যাহার



