স্টাফ রিপোর্টার: (ঢাকা, ৩০ এপ্রিল)- বিএনপির সাংগঠনিক সম্পাদক নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে চলমান তদন্তে কোনো অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ।
ইলিয়াসের স্ত্রীর দায়ের করা সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বনানী থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যে প্রতিবেদন দিয়েছেন, তাতে নতুন কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
আদালতের নির্দেশ অনুযায়ী প্রতি ৪৮ ঘন্টা অন্তর তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দাখিল করেন।
আদালত পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন বলেন, “আগের দিনের বক্তব্যই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যেমন- ইলিয়াস আলীর গাড়িটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের বিশেষজ্ঞরা পরীক্ষা করেছেন, ইলিয়াসের সাবেক ও বর্তমান সহকর্মীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার খোঁজে পূবাইলে অভিযান চালানো হয়েছে- ইত্যাদি।”
গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর পরিত্যক্ত গাড়ি উদ্ধার করে পুলিশ। সেই সময় থেকেই ইলিয়াস নিখোঁজ রয়েছেন। খোঁজ পাওয়া যাচ্ছে না তার গাড়ির চালক আনসারেরও।
ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা পরদিন বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিয়ম অনুযায়ী এটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থাপন করা হলে গত ১৯ এপ্রিল হাকিম মনিরুজ্জামান এক আদেশে বলেন, ৪৮ ঘণ্টা পরপর তদন্তের অগ্রগতি আদালতকে জানাতে হবে।
ইলিয়াসকে সরকারই গুম করেছে- এমন অভিযোগে বিএনপি গত সপ্তাহে তিন দিন হরতাল করার পর রোববার থেকে ফের দুই দিনের হরতাল করছে সারা দেশে। অবশ্য সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।
১৩ দিনেও এই বিএনপি নেতার সন্ধান না মেলায় ইলিয়াসের স্ত্রী তাহসিনা সোমবার সংবাদ সম্মেলন করে বলেছেন, তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ চান।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৫৩৩ ঘ.
Add Your Comment
- জুন মাসে খুলছে যাত্রাবাড়ী ফ্লাইওভারের একাংশ
- এখনও নীরবে-নিভৃতে ফেলছেন চোখের জল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী গ্রামবাসীর মনে বিএসএফ আতঙ্ক
- রাতভর বৃষ্টি হওয়ায় ফের রাজধানীতে জলাবদ্ধতা
- ৩৪তম প্রিলিমিনারি আজ, প্রশ্ন ফাঁসের গুজব
- রাতে হস্তান্তর হচ্ছে ‘বিএনএস সমুদ্র জয়’
- হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলো বিজিএমইএ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে ২৫ গার্মেন্ট বন্ধ ঘোষণা
- বিচারবহির্ভূত হত্যার শিকার ৩০, গুম ১০: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
- সাভারে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা বেড়েই চলেছে



