স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৫ মে)- পারস্পরিক মতভেদ দূর করতে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন হিলারি ক্লিনটন।
শনিবার দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীপু মনির সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন হিলারি।
দুদিনের সফরে শনিবার বিকালেই ঢাকায় পৌঁছান হিলারি। চীন থেকে আসা হিলারি ঢাকা সফরের পর রোববার বিকালে ভারত যাবেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে ঢাকায় এলেন হিলারি।
ইলিয়াসের সন্ধান দাবিতে গত দুই সপ্তাহে পাঁচ দিন হরতাল ডাকে বিএনপি। এর ফলে ব্যবসায়ী মহল উদ্বেগ প্রকাশ করে আসছে।
পররাষ্ট্রমন্ত্রীর আগে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যে কজন কর্মকর্তা ঢাকা সফরে এসেছিলেন, তারা সবাই রাজনৈতিক সংলাপের ওপর জোর দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে হিলারির পর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা ওয়েন্ডি শেরম্যান গত ৬ এপ্রিল ঢাকা সফরে এসে বলেছিলেন, “রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান- একটি জায়গায় বসুন এবং বিশ্বের বিভিন্ন স্থানে যেসব মডেল কার্যকর আছে সেগুলো নিয়ে আলোচনা করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের একটি প্রক্রিয়া ও পদ্ধতি খুঁজে বের করুন।”
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_২১০০ ঘ.
Add Your Comment
- কানাডার উদ্দেশে দুদক তদন্ত দল ঢাকা ছেড়েছে
- বিরামপুরের কাটলা সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
- ফাঁসি তো দিবেনই একটি প্রশ্ন করার সুযোগ দেন: সালাউদ্দিন কাদের
- সুখরঞ্জন বালীর সন্ধানে খারিজ রিটের শুনানির আবেদন গ্রহণ
- সামাজিক মাধ্যম তদারকি করবে সরকার
- স্বর্ণের দাম ফের কমলো
- ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আগামী রমজানের আগেই
- হেফাজত-পুলিশ সংঘর্ষ: তৈমুর আলমসহ ১০ বিএনপি নেতার জামিন
- চট্টগ্রামে মিদাত হত্যা: সৌরভের ফাঁসির আদেশ
- জিয়াউদ্দিনের আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি



