bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪২০; ১৯ মে ২০১৩;
 
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণব মুখার্জি’র বৈঠক আজ
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণব মুখার্জি’র বৈঠক আজ

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৬ এপ্রিল)- ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করবেন তারা।

 

আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে তিস্তা চুক্তি ও সীমান্ত প্রটোকল বাস্তবায়নসহ অমীমাংসিত বিষয়গুলো। আগের দুই শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা হতে পারে।


উল্লেখ্য, প্রণব মুখার্জি গতকাল রাত সাড়ে নয়টায় ঢাকায় আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকালে অনুষ্ঠেয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী যৌথভাবে উদযাপনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তার এই ঢাকা সফর। আজ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিপক্ষীয় অন্য বিষয়গুলোর পাশাপাশি টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বাংলাদেশের দেওয়া যৌথ সমীক্ষা প্রস্তাবের অগ্রগতি জানতে চাইবে ঢাকা। পাশাপাশি ভারতের আন্তনদী সংযোগের ব্যাপারে উদ্বেগ জানানো হবে। এ ছাড়া সীমান্তে প্রাণহানি বন্ধ করা, উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপাল ও ভুটানকে অন্তর্ভুক্ত করে পানি ও বিদ্যুতের সমস্যা মেটানোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে জোর দেয়া হবে।
 
ভারতের পক্ষ থেকে ট্রানজিট চালু ও বন্দী প্রত্যর্পণ চুক্তি সইয়ের ব্যাপারে জানতে চাওয়া হতে পারে। তবে বাংলাদেশ ট্রানজিটের বিষয়টি সমন্বিতভাবে নেপাল ও ভুটানকে অন্তর্ভুক্ত করে দেওয়ার এর আগের সিদ্ধান্তটি জানাবে। সেই সঙ্গে অবকাঠামোগত দুর্বলতার বিষয়টি জানাবে। বন্দী প্রত্যর্পণের বিষয়টি ঢাকা আরও যাচাই-বাছাই করবে বলেও উল্লেখ করবে।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_০৯৪২ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.