bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
ব্রেকিং নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহানকে জেল গেট থেকে আবারও গ্রেফতার >> » বুধবার ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি >> »
ফজলে হাসান আবেদ ও ড.ইউনূসের সঙ্গে হিলারির বৈঠক
ফজলে হাসান আবেদ ও ড.ইউনূসের সঙ্গে হিলারির বৈঠক

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৬ এপ্রিল)- ঢাকা সফরের দ্বিতীয় দিনে বেসরকারি সংস্থা ব্র্যাকের চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়। শেষ হয় সোয়া ১০টার পর।

ভবনের নিরাপত্তাকর্মীরা জানান, হিলারি ওই বাসায় পৌঁছান সকাল সোয়া ৯টার দিকে। এর আগে ইউনূস সকাল ৮টা এবং আবেদ সোয়া ৮টার দিকে মজিনার বাসায় পৌঁছান।

দুই দিনের সফরে শনিবার বিকালে ঢাকায় পৌঁছান হিলারি ক্লিনটন। রাতেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারির পারিবারিক বন্ধু হিসাবে পরিচিত।

মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে গত বছরের ২ মার্চ গ্রামীণ ব্যাংকের পদ থেকে ইউনূসকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

১৯৭২ সালে ফজলে হাসান আবেদ বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ এনজিও হিসেবে স্বীকৃত।

আফ্রিকার দক্ষিণ সুদান থেকে দক্ষিণ আমেরিকার হাইতি পর্যন্ত বিভিন্ন দেশে শিক্ষা, কর্মসংস্থান, ক্ষুদ্রঋণসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে ব্র্যাকের।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১০৪২ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.