bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
আজ শুভ বুদ্ধ পূর্ণিমা
আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৬ এপ্রিল)- আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন মেরুল বাড্ডার ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করছে।

 

এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, এমপি। বিশেষ অতিথি থাকবেন ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল ও চীনের রাষ্ট্রদূত মি. লী জোন

 

সভাপতিত্ব করবেন বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ।

 

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ছয়টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় বুদ্ধ পূজা, শীল গ্রহণ ও মহাসংঘদান, বিকাল চারটায় পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, বিকাল পাঁচটায় ‘বুদ্ধ পূর্ণিমার আলোকে শান্তি, সম্প্রীতি ও মানবতা’ -শীর্ষক আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ছয়টায় সমবেত প্রাথর্না, প্রদীপ পূজা ও আলোক সজ্জা, সন্ধ্যা সাতটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১১২২ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.