ইন্টারন্যাশনাল রিপোর্টার: (ঢাকা, ২৩ মে)- প্রণয়ের পর গোপনে বিয়ে। সেই সুবাদে দূরত্বে বসবাস। তবে ভার্চুয়াল জগতে ঠিকই ছিলেন কাছাকাছি। নিত্যদিন মান-অভিমান আর খুঁনসুটিগুলো তারা ঠিকই ভাগাভাগি করতেন ইন্টারনেটে।
তবে এই ইন্টারনেটই যে কাল হবে, তা হয়তো জানা ছিল না দম্পতির। অন্যদিনের মতো এদিনও তারা দুজন ইন্টারনেটে বসেন। ওয়েবক্যামে একে অন্যের চেহারা দেখে মাতেন উল্লাসে।
তবে বেশিক্ষণ থাকেনি বাস্তবে বিরহের এই দাম্পত্য উল্লাস। এক কথা, দু-কথায় বিবাদ এমন পর্যায়ে পৌঁছে যে, মেয়েটি আর তার আবেগ ধরে রাখতে পারেননি। ওয়েবক্যাম চালু অবস্থায় রশি এনে তাতে ঝুলে পড়েন।
এরপর যা হওয়ার- একদিকে স্ত্রী ফাঁসিতে ঝুলছেন, অন্যদিকে স্বামী গগনবিদারী চিৎকার করছেন। তবে তা কি আর স্ত্রীর কানে পৌঁছানো সম্ভব, এ যে ভার্চুয়াল? বাধ্য হয়ে স্বামী বেচারা দেখলেন, ধুঁকে ধুঁকে প্রিয় মানুষটির অন্য জগতে চলে যাওয়া।
ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। ২৭ বছর বয়সী এক নারী এভাবেই আত্মহত্যা করেছেন। আর সেই মর্মান্তিক দৃশ্য ওয়েবক্যামে সরাসরি দেখছিলেন তার স্বামী। খবর এনডিটিভি’র।
বুধবার এ ঘটনা ঘটে। আত্মহত্যার আগে ওই নারী ওয়েবক্যামের মাধ্যমে তার স্বামীর সঙ্গে বিবাদে লিপ্ত হয়েছিলেন। এক পর্যায়ে গলায় রশি দিয়ে স্ত্রী আত্মহত্যা করেন।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি ওই দম্পতি আদালতে গিয়ে গোপনে বিয়ে করেছিলেন। তবে ওই মহিলা তার পিতামাতার সঙ্গে থাকতেন।
মহিলার বাবা-মা অভিযোগ করেছেন, মহিলার স্বামী যৌতুক দাবি করে আসছিলেন। এ ব্যাপারে মৃত্যুর পর জহু থানায় একটি যৌতুক সংক্রান্ত হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মহিলার ল্যাপটপ জব্দ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এ নিয়ে স্বামীর কোনো বক্তব্য বা তার সন্ধানও পাওয়া যায়নি।
বিডিপ্রেস ডটনেট/এফবি/এফজে_ ১৭৩৪ ঘ.
Add Your Comment
- রাতে হস্তান্তর হচ্ছে ‘বিএনএস সমুদ্র জয়’
- হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলো বিজিএমইএ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে ২৫ গার্মেন্ট বন্ধ ঘোষণা
- বিচারবহির্ভূত হত্যার শিকার ৩০, গুম ১০: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
- সাভারে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা বেড়েই চলেছে
- বৃষ্টিতে নাকাল নগরজীবন: উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত
- আজ বুদ্ধ পূর্ণিমা
- জামালপুর প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, যুবলীগ নেতা গ্রেফতার
- রানার যাবজ্জীবন দণ্ডের সুপারিশ তদন্ত কমিটির
- ইসির অসদাচারণ, আন্দোলনে যাচ্ছেন ক্ষুব্ধ সাংবাদিকরা



