bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
বাংলাদেশ-ভারত অনন্য বন্ধনে আবদ্ধ: প্রণব মুখার্জি
বাংলাদেশ-ভারত অনন্য বন্ধনে আবদ্ধ: প্রণব মুখার্জি

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৫ মে)- ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেছেন, বাংলাদেশ ও ভারত এক অনন্য বন্ধন ও সম্পর্কের অংশীদার। আমাদের দুই দেশের জনগণের ভালবাসা, আস্থা ও বিশ্বাসের শক্ত ভিত্তির ওপর আমাদের সম্পর্ক প্রতিষ্ঠিত। ভবিষ্যতে এই সম্পর্কের ক্ষেত্রে মহত্বর উচ্চতা অর্জন করবে।


রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনের এই সমাপনী অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার রাতে ঢাকায় আসেন প্রণব। এ অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রণব মুখার্জি বলেন, বাংলাদেশ ও ভারত সীমান্ত দ্বারা বিভক্ত হলেও অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, রীতি, মূল্যবোধ ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশার বন্ধনে আবদ্ধ।

তিনি বলেন, আমাদের সম্পর্ক অভিন্ন আকাঙ্খা ও ত্যাগের ফলে উদ্ভূত। আমি নিশ্চিত ভবিষ্যতে, আমরা এই সম্পর্কের ক্ষেত্রে মহত্বর উচ্চতা অর্জন করব। এই সম্পর্ক আরো শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হবে।

বক্তব্যের শুরুতেই প্রণব বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। রবীন্দ্র চর্চায় বাংলাদেশের শিল্পী ও সাহিত্যিকদের প্রশংসা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রবীন্দ্র সাহিত্য বাংলাদেশ ও ভারতের মাঝে সেতুবন্ধন তৈরি করেছে।

তিনি আরো বলেন, রবীন্দ্রনাথের গান দুটি প্রতিবেশী দেশের জাতীয় সংগীত। আমাদের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য রবীন্দ্র সাহিত্য পাথেয় হয়ে থাকবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে গত বছর বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে দুই বছরব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। ২৫ বৈশাখ নোবেল বিজয়ী কবির জন্মদিনকে ঘিরে ঢাকায় এবারের অনুষ্ঠানের মধ্য দিয়ে সার্ধশত জন্মবার্ষিকীর যৌথ অনুষ্ঠানমালার সমাপ্তি হবে।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৪৫৮ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.