স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৬ মে)- দুদিনের ব্যস্ত এক সফর শেষে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। রোববার বিকেল সাড়ে ৫টায় তিনি ঢাকা ত্যাগ করেন।
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক শেষ করেই তিনি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে যান।
সেখানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভি, অর্থ উপদেষ্টা ড. এ কে এম মশিউর রহমান তাকে বিদায় জানান।
বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রণব মুখার্জি দুদিনের সফরে শনিবার রাতে ঢাকা আসেন।
ওই অনুষ্ঠান ছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াসহ সরকারের শীর্ষ কর্তা ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হন।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_২০৩৭ ঘ.
Add Your Comment
- হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলো বিজিএমইএ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে ২৫ গার্মেন্ট বন্ধ ঘোষণা
- বিচারবহির্ভূত হত্যার শিকার ৩০, গুম ১০: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
- সাভারে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা বেড়েই চলেছে
- বৃষ্টিতে নাকাল নগরজীবন: উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত
- আজ বুদ্ধ পূর্ণিমা
- জামালপুর প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, যুবলীগ নেতা গ্রেফতার
- রানার যাবজ্জীবন দণ্ডের সুপারিশ তদন্ত কমিটির
- ইসির অসদাচারণ, আন্দোলনে যাচ্ছেন ক্ষুব্ধ সাংবাদিকরা
- মাহমুদা বেগমের মামলার কার্যক্রম স্থগিত



