bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
নরসিংদীতে রেললাইনে আগুন, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
নরসিংদীতে রেললাইনে আগুন, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

জেলা সংবাদদাতা: (নরসিংদী, ১৭ মে)- বিএনপিসহ ১৮ দলের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের নরসিংদী সদর উপজেলার বাদুয়ার চর এলাকায় রেললাইনে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এতে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ও দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করছেন।

ঘটনাস্থল থেকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে গ্রেফতারের প্রতিবাদে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৪৫০ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.