স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২০ মে)- বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা দখলে নিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী পরিচালক কাজী ফারুক।
রোববার সকাল নয়টার দিকে বেশকিছু লোকজন নিয়ে তিনি প্রশিকার প্রধান কার্যালয়ে প্রবেশ করেন বলে জানা গেছে।
প্রশিকার সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, অফিস শুরুর আগেই কাজী ফারুক একদল লোক নিয়ে প্রশিকা কার্যালয় দখল করে নেন।
মিজানুর রহমান দাবি করেন, আদালতের সুস্পষ্ট রায় থাকার পরও ফারুক অবৈধভাবে কার্যালয় দখল করে নিয়েছেন।
প্রসঙ্গত, প্রশিকা কার্যক্রম শুরু ১৯৭৫ সালে। তখন থেকে দেশের স্বনামধন্য এনজিও হিসেবে কাজ করে আসছিল।
তবে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক কাজী ফারুক সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়লে প্রতিষ্ঠানে এক প্রকার দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে তা আদালত পর্যন্ত গড়ায়। প্রশিকার পরিচালনা পর্ষদ নিয়ে কয়েক বছর ধরে মামলা চলছে।
পরবর্তীতে আদালত কাজী ফারুককে প্রশিকা থেকে সরিয়ে দিয়ে মাহবুবুল করিমকে নির্বাহী প্রধান ঘোষণা করেন। তখন থেকেই মাহবুবুল করিমের তত্ত্বাবধানে প্রশিকার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১১৪৭ ঘ.
Add Your Comment
- সম্পাদক পরিষদ: সভাপতি গোলাম সারওয়ার সম্পাদক মাহফুজ আনাম
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বৈঠক কাল
- বালীর জীবন রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন সাঈদী
- প্রেসক্লাবে অবস্থান কর্মসূচিতে সাংবাদিকরা
- আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ
- ‘নজরুলের লেখা আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা’
- পদ্মায় দুর্নীতি : দুদকের কানাডা সফর দীর্ঘায়িত হচ্ছে
- জাতীয় কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী
- আসিফ নজরুলকে প্রাণনাশের হুমকি
- ১১ জুন কেন্দ্রীয় পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন কওমি মাদ্রাসা শিক্ষক সমিতি



