স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৩ মে)- হরতালে গাড়ি পোড়ানোর মামালায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতার জামিন শুনানি শেষ হয়েছে। ঢাকা মহানগর হাকিম মো. এরফান উল্লাহর আদালতে বুধবার বেলা ১১টায় শুনানি শেষ হয়। তবে এ ব্যাপারে আদেশ দেয়নি আদালত। ধারণা করা হচ্ছে, বিকেল নাগাদ আদেশ দিতে পারেন।
বুধবার আসামিপক্ষের আইনজীবী হিসেবে জামিন শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
তবে ঢাকা বারের নেতাদের নামে মঙ্গলবার রাতে রাজধানীর কোতোয়ালী থানায় মামলা দায়ের হওয়ায় তাদের কাউকে আদালতে উপস্থিত হতে দেখা যায়নি।
গত বুধবার মির্জা ফখরুলসহ জোটের নেতারা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসর্মপণ করে জামিন চাইলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. এরফান উল্লাহ জামিন আবেদন নাকচ করে সবাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ওইদিন জামিন নাকচের পর আসামিদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার কাছে জামিন আবেদন পুনর্বিবেচনার আবেদন করলে বিচারক তাও নাকচ করে দেন।
গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাত ৯টা ৫ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হরতালকারীরা। এ ঘটনায় তেজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক ইসমাইল মজুমদার বাদী হয়ে তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় এ মামলা দায়ের করেন।
মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৪ নেতাকর্মীকে আসামি করা হয়।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১০৫৭ ঘ.
Add Your Comment
- জামালপুর প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, যুবলীগ নেতা গ্রেফতার
- রানার যাবজ্জীবন দণ্ডের সুপারিশ তদন্ত কমিটির
- ইসির অসদাচারণ, আন্দোলনে যাচ্ছেন ক্ষুব্ধ সাংবাদিকরা
- মাহমুদা বেগমের মামলার কার্যক্রম স্থগিত
- ঢাকা টাইমস ও মানবকণ্ঠ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- রাজনৈতিক সংকট নিরসনে তৃতীয় পক্ষের দরকার নেই: ড্যান মজিনা
- সরকার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে: রুহুল আমিন গাজী
- কিশোরগঞ্জে ৩ জুলাই ভোট, গাজীপুরে ৬ জুলাই
- ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
- আশুলিয়ায় ৩য় দিনের মতো বিক্ষোভ চলছে



