স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৪ মে)- খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি আজও চলছে
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের একতরফা শুনানির অভিযোগ তুলে তা বাতিল ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে গণতান্ত্রিক যুব ফোরাম এ অবরোধ আহবান করে। সচেতন নাগরিক কমিটিসহ জুম্ম জনপ্রতিনিধিরা এ অবরোধে সমর্থন জানায়।
প্রথমদিন ভিন্ন স্থানে পাঁচটি গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ, চোরগুপ্তা হামলার ঘটনা ঘটলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় দিনে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দ্বিতীয় দিনেও অবরোধের সূচনা হয় পিকেটারদের রাস্তায় টায়ার জ্বালানোর মধ্যে দিয়ে। খাগড়াছড়ি শহরের কাশেম স’ মিল এলাকায় পুলিশ রাস্তায় নামার আগেই খুব ভোরে টায়ার জ্বালিয়ে তারা পিকেটিং করে। বেলা বাড়ার পর পুলিশের উপস্থিতি ও টহল জোরদার করা হয়।
অবরোধের প্রথমদিন পুলিশী প্রহরায় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো খাগড়াছড়ি শহরে প্রবেশ করলেও আজ জেলার দূরপাল্লার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ সড়কেও কোনো ধরনের যানবাহল ছেড়ে যায়নি। তবে শহরের টমটমসহ রিকশা চলাচল করতে দেখা গেছে।
বৃহস্পতিবার খাগড়াছড়ির সপ্তাহিক প্রধান হাটবার। যানবাহন চলাচল বন্ধ থাকায় কাঁধেভারে এবং ভ্যানে করে কলা কাঠার বাজারে নিয়ে এলেও বেপারী না তারা দুর্ভোগে পড়েছেন। উৎদপাদনকারীদের অভিযোগ, বৃহস্পতিবার গেছে বিএনপির হরতালে আর এবার গেলে ইউপিডিএফ হরতালে।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১১১৪ ঘ.
Add Your Comment
- কানাডায় যাচ্ছে দুদক টিম
- ঢাকা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠান-২০১৩
- প্রেসক্লাব এলাকায় কর্মসূচি পালনে পুলিশের নিষেধাজ্ঞা জারী
- জাতীয় গ্রিডে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সঞ্চালন শুরু
- আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ
- সংসদে এসে কথা বলুন: শেখ হাসিনা
- ‘মহাসেন’ নাম নিয়ে মহা সংকট!
- উপকূলীয় ৫ জেলায় ১৫ জনের মৃত্যু
- কাঁচপুরের ঘটনায় ১২ সামরিক কর্মকর্তার এক মাসের আগাম জামিন
- মহাসেন এখন ত্রিপুরায়: বিপদ সংকেত প্রত্যাহার



