স্টাফ রিপোর্টার: (ঢাকা, ৩১ মে)- টাঙ্গাইল-৫ আসনে মহাজোটের প্রার্থী আবুল কাশেমের করা এমপি পদ বাতিল করে দেয়া আদেশের রিভিউ আবেদনের শুনানি আগামী ৫ জুন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ দিন ধার্য করেন।
আবুল কাশেমের আইনজীবী আনিসুল হক সাংবাদিকদের বলেন, “এই মামলার মূল আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। তিনি আজ নেই। তাই আমাদের সময়ের প্রয়োজন। তাই আমরা সময়ের আবেদন করেছি। আদালত আমাদের আবেদন গ্রহণ করে ৫ জুন শুনানির দিন নির্ধারণ করেন। তবে এই আদেশের ফলে ওইদিন পর্যন্ত বিএনপির প্রার্থী মাহমুদুল হাসানের শপথ গ্রহণ স্থগিত থাকবে।”
তবে বিএনপির এমপি প্রার্থী মাহমুদুল হাসানের আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালত ৫ জুন শুনানির দিন ধার্য করেছেন।
গত ২৯ মে মহাজোটের প্রার্থী আবুল কাশেমের করা এক আপিল আবেদনের ফলে বিএনপির মাহমুদুলকে এমপি হিসেবে শপথের উপর স্থগিতাদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এর আগে মাহমুদুল হাসানকে শপথ পড়াতে ৩০ মে ঠিক করেছিলেন স্পিকার আবদুল হামিদ।
নবম সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির আবুল কাশেম লাঙল প্রতীকে এক লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহমুদুল হাসান পান ৭২ হাজার ৮০৫ ভোট।
কাশেমকে বিলখেলাপি ও ঋণখেলাপি দাবি করে নির্বাচনের পর ২০০৯ সালে মাহমুদুল হাই কোর্টে আবেদন করেন।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৬২৬ ঘ.
Add Your Comment
- কানাডায় যাচ্ছে দুদক টিম
- ঢাকা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠান-২০১৩
- প্রেসক্লাব এলাকায় কর্মসূচি পালনে পুলিশের নিষেধাজ্ঞা জারী
- জাতীয় গ্রিডে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সঞ্চালন শুরু
- আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ
- সংসদে এসে কথা বলুন: শেখ হাসিনা
- ‘মহাসেন’ নাম নিয়ে মহা সংকট!
- উপকূলীয় ৫ জেলায় ১৫ জনের মৃত্যু
- কাঁচপুরের ঘটনায় ১২ সামরিক কর্মকর্তার এক মাসের আগাম জামিন
- মহাসেন এখন ত্রিপুরায়: বিপদ সংকেত প্রত্যাহার



